এক্সপ্লোর

Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনের আগেই আজ SSKM-এ মমতার হাঁটুর চিকিৎসা! কতদিন হাসপাতালে থাকতে হবে?

Mamata at SSKM: হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা করাতে উডবার্ন ব্লকে আসবেন মুখ্যমন্ত্রী। সাড়ে ১২ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: এসএসকেএমে (SSKM) আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাঁটুর চিকিৎসা হবে। হাসপাতাল সূত্রে খবর, হাঁটুতে ফ্লুইড জমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসার পরিভাষায় একে বলে সাইনোভিয়াল ফ্লুইড।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা করাতে উডবার্ন ব্লকে আসবেন মুখ্যমন্ত্রী। সাড়ে ১২ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই কেবিনের নীচের তলায় রয়েছে অর্থোপেডিক ওটি। সেখানে মুখ্যমন্ত্রীর হাঁটু থেকে ফ্লুইড বের করার প্রক্রিয়া হবে। চিকিৎসকদের নেতৃত্বে থাকবেন ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিক। এসওপি অনুযায়ী, ফ্লুইড বের করার পর, ২৪ ঘণ্টা হাসপাতালেই পর্যবেক্ষণে থাকা উচিত বলে বিশেষজ্ঞ চিকিৎসকদের মত। যদিও মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকবেন কি না, তা এখনও স্থির হয়নি।                                                                                                

প্রসঙ্গত, জলপাইগুড়ি থেকে প্রচার সেরে ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে মমতার হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় নামতে গিয়ে কোমর ও হাঁটুতে চোট পান তিনি। এরপর এসএসকেএম এ দেখানো হলেও বাড়িতেই তাঁর ফিজিওথেরাপি চলছে। চিকিৎসকরা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর হাঁটুতে ফ্লুইড জমেছে। এবার হাসপাতাল সূত্রে খবর, মাইক্রোসার্জারি করা হবে।  

চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই তাঁর ফিজিওথেরাপি চলছে। চিকিৎসা কেমন চলছে তা দেখতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় ও ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান। সঙ্গে ছিলেন ফিজিওথেরাপিস্টও। প্রায় ২ ঘণ্টা ফিজিওথেরাপি করা হয়। আগের থেকে একটু উন্নতি হলেও মুখ্যমন্ত্রীর হাঁটু ও কোমরে এখনও ব্যথা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

আরও পড়ুন, একাধিকের সঙ্গে সম্পর্ক, মেনে নিতে পারে না সঙ্গিনীরাও! রেগে ডিভোর্স করে পাখিরাও

নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে এর আগে ট্যুইটও করেছিলেন মুখ্যমন্ত্রী। ইদের দিনে মমতা জানিয়েছিলেন, আমার স্বাস্থ্যের জন্য সবার শুভকামনায় আমি অভিভূত। ঈশ্বরের অশেষ করুণা এবং মেডিক্যাল টিমের চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতেই ফিজিওথেরাপি করছি। মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্যথা কমাতে রাইস থেরাপি ও বেশ কিছু ওষুধ দেওয়া হয়েছে বলে এসএসকেএম সূত্রে খবর ছিল। 

সেরা শিরোনাম

Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget