Amit Shah : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী...বড় ঘোষণা অমিত শাহর
অমিত শাহ প্রত্যয়ের সঙ্গে দাবি করলেন, ৫ তারিখের পর অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে দেখা যাবে বিজেপির শাসন !

কলকাতা : প্রথম দফা ভোটের পরই বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিত শাহ। নিজে ওয়ার রুমে থেকে ভোট পর্যবেক্ষণ করেছেন কলকাতায় বসে। ভোটের পরের দিনই কলকাতার নিউটাউন থেকে বার্তা দিলেন অমিত শাহ। বললেন, 'কাল পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা ভোটের ( West Bengal Election 2026 ) প্রথম দফায় ভোটদানের সমস্ত রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গের মানুষ অভূতপূর্ব উৎসাহের সঙ্গে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ভোট দিয়েছেন। আমি প্রথম দফার সমস্ত ভোটদাতাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভয় থেকে ভরসার যাত্রার শুরুটা ভাল করেছেন। ' সেইসঙ্গে স্পষ্ট করে দিলেন বিজেপি ক্ষমতায় এলে কে হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অমিত শাহ বললেন, ১৫২-র মধ্যে ১১০-এর বেশি আসন বিজেপি পেতে চলেছে ।
১১০ এর বেশি আসন প্রথম দফাতেই
শাহ বললেন, 'আমি স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, ১৫২ আসনের মধ্যে ১১০ এর বেশি আসন ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। দ্বিতীয় দফা মিলিয়ে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি করতে চলেছি।' প্রত্যয়ের সঙ্গে দাবি করলেন, ৫ তারিখের পর অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে দেখা যাবে বিজেপির শাসন !
আরও পড়ুন : প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...
বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে
প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে দাবি করলেন অমিত শাহ। স্পষ্ট করে বললেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, বহিরাগতর হাতে শাসন যাবে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাংলায় জন্ম নেওয়া কেউ হবেন...রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাংলা মাধ্যমে পড়াশোনা করা কোনও একজন হবেন।'
আরও পড়ুন : প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...
প্রথম দফা ভোটের আগের দিনও আক্রমণ-পাল্টা আক্রমণে সরগরম ছিল রাজ্য রাজনীতি। সেদিন অমিত শাহ বলেন, ৪ তারিখের পর, গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, 'উল্টা করকে লটকা দেগা', আমি বলব, সৎ সাহস থাকলে ৪ তারিখ বাংলায় থাকবেন।
দ্বিতীয় দফার প্রস্তুতি শুরু
একদিকে যখন প্রথম দফার লড়াই সবে শেষ হয়েছে, তারই মধ্য়ে দ্বিতীয় দফার জয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছে সব পক্ষ। এরই মধ্যে কার্যত ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করা শুরু হয়েছে পাল্লা দিয়ে। এখন দেখার পশ্চিমবঙ্গবাসী কাকে বেছে নেয়।




















