এক্সপ্লোর

WB Assembly Election 2026: ব্যারাকপুরে প্রচারে ঢাক-ঢোল বাজালেন রাজ, পাল্টা হুঙ্কার 'ঘরের ছেলে' বিজেপির কৌস্তভের

Barrackpore Assembly Election 2026: প্রচারে বেরিয়ে মতুয়াদের সঙ্গে নাচও করেন তিনি। নিজেই ঢোল বাজান প্রচারের মাঝে। একই সঙ্গে প্রচারে বেরিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাজ চক্রবর্তী।

ব্যারাকপুর: রবিবারসরীয় সকালে বারাকপুর বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন তৃণমূল, বিজেপি ও সিপিএম প্রার্থীরা। রাজনীতির ময়দানে একে অপরকে কাঁদা ছোড়াছুড়িও চললl এদিন সকালে বারাকপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে মাধবনিবাস এলাকায় খোল করতাল নিয়ে প্রচারে বেরোন পরিচালক রাজ চক্রবর্তী। প্রচারে বেরিয়ে মতুয়াদের সঙ্গে নাচও করেন তিনি। নিজেই ঢোল বাজান প্রচারের মাঝে। একই সঙ্গে প্রচারে বেরিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাজ চক্রবর্তী। তিনি বলেন, ''প্রথম ২০২১ সালে যখন প্রচার শুরু করি, তখন ব্যারাকপুরে এই ১ নম্বর ওয়ার্ড থেকেই। এখানকার মানুষ আমাকে খুবই ভালবাসে। এখানে কাজের নিরিখে যদি দেখা যায় তাহলে কিন্তু প্রচুর কাজ হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ মানুষের জন্য করেছে, তা আমরা বাস্তবায়িত করেছি। রাস্তা ঘাট, ড্রেন, লাইট যা কিছু নিয়ে আলোচনা হয়েছে। হয়ত কিছু কিছু জায়গায় কাজ বাকি, সেগুলোও হবে আগামী দিনে।''

অপরদিকের বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী বারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে তালপুকুর বাজারে পথচারী ও বাজার করতে আসা মানুষের সঙ্গে জনসংযোগ করে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি। প্রায় ৫০ হাজার ভোটে রাজ চক্রবর্তীকে হারানোর হুঁশিয়ারি দেন তিনি। কৌস্তভ বলেন, ''অভুতপূর্ব সাড়া পেয়েছি। সবার একটাই কথা আমরা এলাকার ছেলেকে চাই। আমি তো এই এলাকাতেই বেড়ে উঠেছি ছোট থেকে। উন্নততম ব্য়ারাকপুর গড়ে তোলার পথে আগামীদিনে কী হতে চলেছে, তা এখান থেকেই মানুষের উন্মাদনা দেখে বোঝাই যাচ্ছে কী হতে চলেছে। আমি কথা দিচ্ছি ৫০ হাজার ভোটে রাজ চক্রবর্তীকে হারাব। বামপন্থীদের একটা বড় অংশ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।'' ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের সঙ্গেও দেখা করার কথা জানান কৌস্তভ।

এদিকে, সিপিএমের প্রার্থী সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ড ওয়ারলেস বাজার এলাকায় প্রচার করেন। তৃণমূল-বিজেপিকে একসঙ্গে পাল্টা আক্রমণ করেন তিনি। আর এই নির্বাচনী প্রচার নিয়েই শুরু সিপিএম তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা l 

অন্যদিকে, ছাতনায় প্রচারে তৃণমূলকে অভিনবভাবে খোঁচা দিলেন বিজেপি প্রার্থী। চপ শিল্পকেই এবার নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন ছাতনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, পেশায় শিক্ষক সত্য নারায়ণ মুখোপাধ্যায়। রবিবাসরীয় সকালে প্রচার কর্মসূচীর মাঝেই ছাতনা বাজারে রাস্তার ধারের এক দোকানে চপ-বেগুনী ভাজা শুরু করেন তিনি। পরে নিজের হাতে চাপ সঙ্গে ঠোঙ্গা ভর্তি মুড়ি দিয়ে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একসাথে প্রাতঃরাশও সারেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget