এক্সপ্লোর

WB Assembly Election 2026: 'একটা সুযোগ দিন', তৃণমূলের পার্টি অফিসে আচমকা হাজির বিজেপি প্রার্থী, এরপর...?

West Bengal Assembly Election 2026: সেই সময় পার্টি অফিসে উপস্থিত ছিলেন রায়ান ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় পাল সহ একাধিক নেতা-কর্মী ও সমর্থক।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  ভোটপ্রচারে বেরিয়ে সটান তৃণমূলের পার্টি অফিসে হাজির হলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। পার্টি অফিসের বাইরে উপস্থিত থাকা তৃণমূল কর্মীদের পায়ে হাত দিয়ে প্রণাম থেকে শুরু করে হাত জোড় করে ভোট চাইলেন তিনি। সেই সময় পার্টি অফিসে উপস্থিত ছিলেন রায়ান ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় পাল সহ একাধিক নেতা-কর্মী ও সমর্থক। তৃণমূল কর্মীদের কাছে বিজেপি প্রার্থীর আবেদন, "একটা সুযোগ দিন।" তৃণমূলের দাবি, এর থেকেই প্রমাণিত হয় তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। পালটা বিজেপির দাবি, এটাই বাংলার সংস্কৃতি ছিল। দীর্ঘ ৩৪ বছর বাম শাসন ও ১৫ বছরের তৃণমূলের শাসনে সেই সংস্কৃতি নষ্ট হয়েছে। বিজেপি সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনবে।

সৌজন্যতার রাজনীতি যেখানে বিরল, সেখানেই এই ছবি একটু অন্যরকম। এদিন তৃণমূল কর্মীদের কাছে গিয়ে নিজেই কথা বলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী। তৃণমূলের পার্টি অফিসে সেখানে উপস্থিত মহিলা সমর্থকদেরও বার্তা দেন বিজেপি প্রার্থী। তিনি আশ্বাস দেন যে লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ হবেই না, এমনকী অন্নপূর্ণ ভাণ্ডারও চালু হবে। বিজেপির তরফ থেকে লিফলেটও দেওয়া হল। একশো দিনের কাজও ফের শুরু হবে, এই আশ্বাস দেন বিজপি প্রার্থী। 

স্থানীয় বিজেপি নেতা রমানন্দ মজুমদার বলেন, ''এটাই বিজেপির সংস্কৃতি। বিজেপি প্রার্থী ভোট প্রচারে গিয়েছিলেন। বাংলার মানুষও জানে যে ভোট মানে সব মানুষের কাছে যাওয়ার প্রয়োজন আছে। আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম বিভেদ করিনি। আমরা সব জায়গায় যাচ্ছি। প্রচারে বেরিয়ে সঞ্জয় দাস তৃণমূলের পার্টি অফিসে গিয়ে আশীর্বাদ নিয়েছেন। সেখানে তৃণমূল কর্মীরাও আশীর্বাদ করেছেন সঞ্জয় দাসকে। বাংলার মানুষ সিপিএমের ৩৪ বছরে ও তৃণমূলের ১৫ বছরে এই সংস্কৃতি ভুলে গিয়েছিল। বিজেপি ফের এই সৌজন্যতার সংস্কৃতি বাংলায় নিয়ে আসবে।'' 

এদিকে বিষয়টিতে পাল্টা খোঁচা দিয়েছে জেলার তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, এতদিন বিজেপি প্রার্থী বারবার বলছিলেন যে তাঁকে প্রচারে না কি তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছিল, কিন্তু ছবিটা তো উল্টো দেখা যাচ্ছে। বিজেপি প্রার্থী নিজেই সেই ছবিটা তুলে ধরেছেন বলে খোঁচা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এমনকী তাঁরা এটাও বলেছেন যে প্রত্য়েকেই তাঁদের মত করে প্রচারে বেরোতে পারছেন, কোথাও কোনও সমস্যার ছবি নেই। তাই যাবতীয় অভিযোগ ভিত্তিহীন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget