এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় ধুন্ধুমার ! অভিনেতা রবি কিষণের রোড শো ঘিরে চরম উত্তেজনা, ভোটের ২ দিন আগেই তুলকালাম

West Bengal Assembly Election 2026: উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে রোড শো করতে এসেছিলেন অভিনেতা সাংসদ রবি কিষণ।

সত্যজিৎ বৈদ্য, সুনীত হালদার, হাওড়া : ২৯ এপ্রিল ভোট হাওড়ায়। তার আগে রবিবাসরীয় প্রচার ঘিরে তুলকালাম হাওড়া জেলায়। বিজেপির প্রচারে তৃণমূলের 'জয় বাংলা' স্লোগান। পাল্টা তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির দিকে। রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া। আজ হাওড়ায় বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে রোড শো করতে এসেছিলেন অভিনেতা সাংসদ রবি কিষণ। সেই রোড শো ঘিরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ৩ জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় রয়েছে উত্তেজনা। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু'দলের রাজনৈতিক সমর্থকরাই একে অন্যর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। দুই রাজনৈতিক দলই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন। 

উত্তর হাওড়া কেন্দ্রে লিলুয়ার বি রোডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল বিজেপির মিছিল। রোড শো- তে রবি কিষণ ছাড়াও ছিলেন উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই এবং অন্যান্য কর্মী-সমর্থকরা। অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপির রোড শো দেখে 'জয় বাংলা' স্লোগান দেয়। পাল্টা বিজেপির তরফেও 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়া হয়। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চেয়ার, নির্বাচনের কাজে ব্যবহার হওয়া অন্যান্য জিনিস, দলীয় পতাকা। সেই সবকিছুতে ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

আগামী ২৯ এপ্রিল বুধবার হাওড়ায় বিধানসভা নির্বাচন। সেদিন পশ্চিমবঙ্গের ৭ জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। আর ভোটের গণনা আগামী ৪ মে। গত ২৩ এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গের ১৬ জেলার ১৫২টি আসনে। প্রথম দফার নির্বাচন মিটলেও অশান্তি হচ্ছে অনেক জায়গাতেই। বিভিন্ন জেলা থেকে আসছে অশান্তি, হিংসার খবর। বীরভূমের নানুরে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী খোকন দাস। এই ঘটনায় খোকন দাস অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধেই। এর পাশাপাশি তিনি এও অভিযোগ করেছেন যে, পুলিশ হয়তো তার উপরে হওয়া এই আক্রমণের, হামলার কথা জানত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget