এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরই ডোমজুড় ধুলাগড় রোড অবরোধ করে কালো পতাকা নিয়ে বিক্ষোভ

Howrah News: বিক্ষোভকারীদের আরও অভিযোগ আরো অভিযোগ ভোটার তালিকা থেকে নাম বাদের পর তাদের ব্যাংকের একাউন্টের টাকাও হাতিয়ে নেওয়া হবে।

হাওড়া: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই উত্তেজনা হাওড়ায়। হাওড়ার জগৎবল্লভপুরে বিক্ষোভ স্থানীয়দের। ডোমজুড় ধুলাগড় রোড অবরোধ করে কালো পতাকা নিয়ে বিক্ষোভ। ৩০৮ ও ৩০৯ নম্বর বুথ মিলিয়ে প্রায় ৮৫০ জনের বেশি মানুষের নাম বাদের অভিযোগ। এরপরই বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। 

শনিবার বিকালে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বেগরি গ্রাম পঞ্চায়েতের শাঁখারীদহ গ্রামে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ডোমজুড় ধুলোগড় রোড অবরোধ করে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় এলাকার গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ জগৎবল্লভপুর বিধানসভার ৩০৮ ও ৩০৯ নম্বর বুথ মিলিয়ে প্রায় ৮৫০ জনের বেশি মানুষের নাম এসআইআর এর অতিরিক্ত তালিকা থেকে বাদ গেছে। যদিও বেশিরভাগের বাদ যাওয়া ভোটারের নাম ২০০২ এর তালিকায় আছে। এছাড়াও তাদের নামে ভোটার কার্ড, আধার কার্ড প্যান কার্ড এমনকি পাসপোর্ট আছে। তাহলে কী করে তাদের নাম বাদ যায়? এই প্রশ্নই তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তারা আশঙ্কা প্রকাশ করেন নাম বাতিলের পর তাদের রোহিঙ্গা তকমা দিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ আরো অভিযোগ ভোটার তালিকা থেকে নাম বাদের পর তাদের ব্যাংকের একাউন্টের টাকাও হাতিয়ে নেওয়া হবে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। পরে কেন্দ্রীয় বাহিনীও আসে।কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পর বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়। কালো পতাকা নিয়ে নির্বাচন কমিশনকে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে। কোনোভাবে সমস্যার সুরাহা হচ্ছে না।বিজেপির কথামত নির্বাচন কমিশন এই কাজ করেছে বলে অভিযোগ।

শুধু হাওড়া নয়। কোচবিহারেও একই ছবি দেখা যাচ্ছে। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ২০ ও ২১ নম্বর বুথের প্রায় সাড়ে চারশো-রও বেশি ভোটারের নাম ডিলিটেড হিসেবে এসেছে। প্রতিবাদে, আজ পুন্ডিবাড়ি-সোনারপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 

এদিকে, SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন আক্রমণ করেছেন অমিত শাহ। ভোটের প্রচারে এদিন বঙ্গে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''সারা দেশে SIR হয়েছে, কোনও রাজ্যে সমস্যা হয়নি। পশ্চিমবঙ্গে কী এমন হল যে সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হল? এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আপনার অফিসাররা নির্ভীকভাবে কাজ করেননি বলেই জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে।''

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget