এক্সপ্লোর

WB Assembly Election 2026: জগদ্দলে ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

West Bengal Assembly Election 2026: স্থানীয়রা জানিয়েছেন যে ভোটপর্ব শুরু হওয়ার ৪০ মিনিট পরেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এলাকা থেকে। পুলিশ যদিও দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে।

উত্তর ২৪ পরগনা: জগদ্দলে দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election 2026) চলাকালীন আগ্নেয়াস্ত্র উদ্ধার। ৩৪ নম্বর বুথের পাশে পুকুরপাড় থেকে উদ্ধার বন্দুক। আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে, এলাকায় উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, বুথের থেকে ১২০ মিটার দূরত্বেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। যে রাস্তা দিয়ে ভোটাররা ভোট দিতে যান, সেখানেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বুথে যাওয়ার পথে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ২০২১ সালে এই জায়গা থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। 

স্থানীয়রা জানিয়েছেন যে ভোটপর্ব শুরু হওয়ার ৪০ মিনিট পরেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এলাকা থেকে। পুলিশ যদিও দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার পেছনে রয়েছে। জানা গিয়েছে জগদ্দলে এক পুকুর পাড় থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। যে পুকুরটির পাশেই ছিল বুথ। 

এদিকে, হাড়োয়ার দাদপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকির অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের তাড়া আইএসএফের। দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ আরাবুল ইসলামের 
ভোটারদের ভয় দেখানোরও অভিযোগ ক্যানিং পূর্বের ISF প্রার্থী আরাবুল ইসলামের 

শ্যামপুকুরে একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি। মাঝখানে কেন্দ্রীয় বাহিনী। ১০১ ও ১০২ নম্বর বুথে উত্তেজনা। স্লো ভোটিংয়ের অভিযোগ বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর। পাল্টা বহিরাগতদের নিয়ে এসে ঝামেলা পাকানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, লাঠি উঁচিয়ে তাড়া বিক্ষোভকারীদের।

এজেন্ট বসানো ঘিরে খানাকুলের বুথে উত্তেজনা। রাজহাটি-১ পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথে ISF-তৃণমূল হাতাহাতি। বুথের সামনেই ISF-তৃণমূল হাতাহাতি। 'ISF এজেন্টকে রাত থেকে ভয় দেখিয়ে বুথে আসতে দেওয়া হয়নি, ফর্ম নকল করে তাদের এজেন্ট বসিয়ে দিয়েছে তৃণমূল, অভিযোগ ISF-এর। খবর পেয়েই খানাকুলের ISF প্রার্থী বুথে গিয়ে ওই এজেন্টকে বের করে দেন।

ভোটার স্লিপ না থাকলে কীভাবে ভোট দেবেন?
ভোটের স্লিপ না এলে কী করণীয়, সেটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে একটা এসএমএস করলেই কেল্লা ফতে। আপনার ফোনের এসএমএস অ্যাপটা খুলুন। তারপর মেসেজ বক্সে লিখুন ECI তারপর একটা স্পেস দিয়ে লিখুন নিজের ভোটার আইডি কার্ডের নম্বর। অনেকটা এমন ভাবে। তারপর সেই মেসেজ পাঠিয়ে দিন 1950 নম্বরে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget