এক্সপ্লোর

WB Assembly Election 2026: চাঁচলে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মার, অভিযোগ তৃণমূলের দিকে

কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তৃণমূলের 'গুন্ডাবাহিনী'। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি এটা কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

মালদা: ভোটের আগে রক্তাক্ত মালদা। মালদার চাঁচলে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত কংগ্রেস কর্মী মর্তুজ আলম। তাঁর স্ত্রী নাশেদা খাতুন চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য। অভিযোগ, পুরনো একটি বিবাদের জেরে, থানায় অভিযোগ জানানো নিয়ে দু-পক্ষের গন্ডগোল। তার জেরেই বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। গতকাল আক্রান্ত কংগ্রেস কর্মীকে দেখতে হাসপাতালে যান চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব সহ জেলা নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তৃণমূলের 'গুন্ডাবাহিনী'। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি এটা কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

এর আগে ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর মুর্শিদাবাদে এক ব্যক্তির বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছিল। দিনের আলোয় দলবল নিয়ে বাড়িতে ঢুকে হামলা! রক্তাক্ত হয়েছিলেন একই বাড়ির একাধিক সদস্য়। ঘটনাস্থল ছিল মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া। অভিযোগ, আজ সকাল সাড়ে আটটা নাগাদ আগ্নেয়াস্ত্র হাতে বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। পরিবারের ৫ সদস্য়কে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত তহিদ শেখের পরিবারের দাবি, তাঁরা দুষ্কৃতীদের একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। হামলাকারীরা স্থানীয় বলেই দাবি তহিদ শেখের পরিবারের। 

দুদিন আগেই ভোটের প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এক ভোটকর্মী! রক্ত ঝরল এক শিক্ষকের। নির্বাচনী বিধি চালু হওয়ার পরেও, ভোটের প্রশিক্ষণের জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি বিজ্ঞাপন কেন? অভিযোগ, এই প্রশ্ন তোলায় BDO অফিসের সরকারি কর্মীদের একাংশ ওই ভোটকর্মীকে মারধর করে! এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ভোটের ট্রেনিংয়ের জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি সহ সরকারি বিজ্ঞাপন কেন? এই প্রশ্ন তোলায়, ভোটের প্রশিক্ষণ নিতে এসে প্রথম দিনই আক্রান্ত হলেন ভোটকর্মী! ঝরল রক্ত! ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল নদিয়ার রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজে। ভোটের প্রশিক্ষণ নিতে শুক্রবার সেখানে গেছিলেন পায়রাডাঙার একটি প্রাইমারি সকুলের শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়। সেখানে জায়ান্ট স্ক্রিনে দেখানো সরকারি বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তোলেন আক্রান্ত সেই শিক্ষক। অভিযোগ এরপরই তাঁর ওপর চড়াও হয়, হাঁসখালি বিডিও অফিসের কয়েকজন কর্মী। শুরু হয় বেধড়ক মারধর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget