এক্সপ্লোর

Mothabari News: 'হাতে কালি, অথচ দেওয়া হয়নি ভোট !' মালদার মোথাবাড়িতে চাঞ্চল্যকর অভিযোগ

West Bengal Assembly Election 2026: বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। মালদার মোথাবাড়িতে প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয়েছে ভোট গ্রহণ।

মালদা, মোথাবাড়ি, আবির দত্ত : ভোট শুরু হতেই শিরোনামে মালদার মোথাবাড়ি। অভিযোগ, ইভিএম মেশিনে সমস্যা রয়েছে। তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি ভোটাররা। এমনকী এক ভোটারের হাতে কালি লাগানোর পরেও তিনি বুথের বেরিয়ে আসেন ভোট না দিয়েই। আরও অভিযোগ, সেক্টর অফিসার ফোন ধরছিলেন না। তিনি বুথের কাছাকাছি আসতেই তাঁকে ঘিরে ধরে একপ্রকার ধস্তাধস্তি শুরু হয়। কলার ধরে টানাটানি করেন বিক্ষুব্ধ ভোটাররা। পরক্ষণেই এলাকা ছেড়ে চলে যান সেক্টর অফিসার। প্রায় দেড় ঘণ্টা পর ভোট শুরু হয় মোথাবাড়িতে। সকাল থেকেই ছিল যথেষ্ট উত্তেজনা। সেক্টর অফিসার আসতেই উত্তেজনা চরমে ওঠে। বুথে এসেছিলেন বিজেপি প্রার্থীও। তিনি বলেন, দীর্ঘক্ষণ ধরে ফোনে পাওয়া না যাওয়াতেই মানুষ ক্ষুব্ধ হয়ে, অসহিষ্ণু হয়ে সেক্টর অফিসারের উপর চড়াও হন। 

ভোট শুরু কদিন আগেই মোথাবাড়িতে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা। এসআইআর- এর কাজে বিচারধীনদের নথি যাচাই করতে গিয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। দুপুর থেকে রাত পর্যন্ত ৭ জুডিশিয়াল অফিসারকে আটকে রাখা হয়। তাঁদের মধ্যে ছিলেন ২ জন মহিলা। রাতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করার সময়েও রাস্তায় গাছ, বাঁশ ফেলে গাড়ি আটাকানোর চেষ্টা করা হয়। ধাওয়া করা হয় গাড়ির পিছনে। এই ঘটনায় সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্ব দেয় এনআইএ- র হাতে। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোথাবাড়ির এই ঘটনার পর ফের ভোট শুরুর দিনেই সংবাদ শিরোনামে মালদার এই এলাকা। 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার ২ দফায়। আজ ২৩ এপ্রিল প্রথম দফা। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফা। ৪ মে ভোট গণনা। এবার ভোটে আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল। আজ ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। যাদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩১১ জন ও মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। প্রথম দফার ভোটযুদ্ধে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়াও ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। অন্যদিকে, এবারই প্রথমবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চলেছেন ৪ লক্ষ ৫ হাজার ৭১৮ জন ভোটার। 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget