এক্সপ্লোর

Matua Mahasangha on BJP: প্রার্থী পছন্দ নয়, "ভূমিপুত্র চাই", নদিয়া জেলায় বিক্ষোভে মতুয়া মহাসংঘের সদস্যরা!

Nadia Krishnaganj BJP Candidate: নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করলেন মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। তাঁরা তাঁদের এলাকায় প্রার্থী হিসাবে সুকান্ত বিশ্বাসকে চাইছেন না।

ইতিমধ্যে দুই দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। নদিয়ার কৃষ্ণগঞ্জে বিজেপির প্রার্থী হয়েছেন সুকান্ত বিশ্বাস। কিন্তু সেই প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ, প্রতিবাদে মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। এ ছাড়াও রাস্তায় ধামসা ও মাদল বাজিয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। 

জানা গিয়েছে, নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত শোনঘাটা বাজারে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করলেন মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। তাঁরা তাঁদের এলাকায় প্রার্থী হিসাবে সুকান্ত বিশ্বাসকে চাইছেন না। তাঁদের দাবি প্রার্থী করা হোক কোনও ভূমিপুত্রকেই। "কোনও বহিরাগত প্রার্থী চাই না", লেখা পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। এইউ বিক্ষোভের কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয় রাজ্য সড়কের উপর।

মতুয়া মহাসঙ্ঘের এই বিক্ষোভে সামিল হয়েছিল মহিলা থেকে যুবক, অর্থাৎ সমাজের প্রায় সব স্তরের মানুষই। তাঁর ধামসা ও মাদল বানিয়ে প্রতিবাদে সামিল হন। কৃষ্ণগঞ্জ মতুয়া ব্লক কমিটির উপদেষ্টা কমিটির সদস্য নিত্যগোপাল মণ্ডল বলেন, "কৃষ্ণগঞ্জ বিধানসভায় বহিরাগত প্রার্থী দেওয়ার জন্য আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের আর্জি আমরা কৃষ্ণগঞ্জ বিধানসভার ভূমিপুত্র চাই। এই বিধানসভার ভোটার হতে হবে তাঁকে। এই ব্লকের বাসিন্দাও হতে হবে।"

আর এক আন্দোলনকারী মৃদুল কমার বিশ্বাসের মুখেও একই কথা প্রতিধ্বনিত হতে দেখা যায়। তিনি বলেন, "কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভূময়পুত্র হোক এটাই আমরা চাই। বাইরের মানুষ এসে ভোট চাইবে। আমরা ভোটও দেব। আমরা আগেও দেখেছি জিতে গেলেই আর কেউ ফিরেও তাকায় না। তখন সাধারণ মানুষ কার কাছে যাবে। আমাদের দুখ শোনার মত কেউ নেই। কেউ আসেই না। তাই আমাদের একান্ত আবেদন, ভূমিপুত্র চাই।"

তবে শুধু এখানেই নয়, বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরও এমনই বিক্ষোভ দেখা গিয়েছিল। আর এবার দ্বিতীয় তালিকা প্রকাশের পরও সেই একই ছবি দেখা গেল। মালদার বৈষ্ণবনগরে প্রার্থীকে নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন রাজু কর্মকার। দলের কর্মীদের একাংশের বক্তব্য রাজু কর্মকার বৈষ্ণবনগরের বাসিন্দা নন। আরও একটা দাবি উঠেছে এই রাজু কর্মকারকে নিয়ে। বিজেপি কর্মীদের একাংশ বলছে রাজু কর্মকার নাকি দলের সঙ্গে যেভাবে যুক্তও নন। প্রার্থী বদলের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget