এক্সপ্লোর

WB Assembly Election 2026: ''অভয়ার মা ওঁদের জেল খাটিয়ে ছাড়বে", বিক্ষোভের মুখেও কড়া বার্তা পানিহাটির বিজেপি প্রার্থীর

Panihati Constituency, Bengal Election News: এদিন বিজেপি প্রার্থী যখন প্রচারে বেরিয়েছিলেন, তখনই তাঁকে উদ্দেশ্য করে অনেকেই জয় বাংলা স্লোগান দিতে থাকেন।

উত্তর ২৪ পরগনা: পানিহাটি বিধানসভার পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে অভিযোগে সরব পানিহাটির বিজেপি প্রার্থী। সকালে প্রচারে বেরিয়েছিলেন অভয়ার মা, সেখানেই তাঁকে প্রচার করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী। যদিও এভাবে তাঁকে থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অভয়ার মা। 

এদিন বিজেপি প্রার্থী যখন প্রচারে বেরিয়েছিলেন, তখনই তাঁকে উদ্দেশ্য করে অনেকেই জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অভয়ার মা বলেন, ''তৃণমূলের থ্রেট কালচার বাহিনী, গুণ্ডা বাহিনী, তাঁরা এসে আমাকে আক্রমণ করে। আশা কর্মীরাও আমাদের আক্রমণ করে। প্রথমে ওঁরা জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে অ্য়াটাক করেছিল। আমার গায়ে অল্প লেগেছিল। আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের বেশি আঘাত লেগেছে। অভয়ার মা এভাবে থামবে না। অভয়ার মা এঁদের সবাইকে জেল খাটিয়ে ছাড়বে।'' 

জানা গিয়েছে, এদিন পানিহাটি বিধানসভা অন্তর্গত পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন। বাড়ি বাড়ি প্রচার সারছিলেন। সেই সময় না কি বেশ কিছু তৃণমূল সমর্থক মহিলারা তাঁদের ওপর কোনওরকম প্ররোচনা ছাড়াই হামলা চালান। বিজেপি কর্মীদের অভিযোগ যে তাঁরা শান্তিপূর্ণ ভাবেই প্রচার চালাচ্ছিলেন। 

এদিকে পালটা এই ইস্যুতে বিজেপির দিকেই আঙুল তুলেছেন পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। তিনি বলছেন, ''বিজেপি প্রার্থীর সঙ্গে কয়েকজন বহিরাগত ছিলেন, তাঁরা গিয়ে এলাকায় বলছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এই কুৎসাই রটাচ্ছিলেন তাঁরা। তখনই তৃণমূলের কর্মীরা প্রশ্ন করেছিলেন যে কেন এভাবে বাইরের লোক নিয়ে এসে এমন মন্তব্য করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কেন বলা হচ্ছে।''

কখনও প্রচারে উত্তেজনা তো কখনও মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে একই জায়গায় উত্তেজনা ছড়িয়েছে বারুইপুরে। সেখানে সওকত মোল্লার মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে বারুইপুর এসডিও অফিসের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় রীতিমত তৃণমূল কর্মীদের মধ্যে। বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের মনোনয়নেও উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের ব্যারিকেড ভাঙা চেষ্টা তৃণমূল কর্মীদের। কমিশনের প্রোটোকল মানতে নারাজ তৃণমূল কর্মীরা। যা নিয়েই পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget