এক্সপ্লোর

WB Assembly Election 2026: 'অভয়া'র মায়ের প্রচারে ফের ঝামেলা, বিজেপির বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম যুবককে মারধরের অভিযোগ

West Bengal Assembly Election 2026: মাঝে তিন দিনের ব্যবধান! ফের পানিহাটিতে বিজেপি প্রার্থী ও অভয়ার মা-র প্রচারে উত্তেজনা ছড়াল! ফের শিরোনামে রত্না দেবনাথ।

পানিহাটি: বিজেপির প্রার্থী ও অভয়ার মায়ের প্রচার চলাকালীন বিশেষভাবে সক্ষম এক যুবককে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি প্রার্থী। অন্যদিকে, বনগাঁয় বিজেপি প্রার্থীর প্রচারে তৃণমূলের পতাকা হাতে গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান তুললেন একদল মহিলা। ISF-এর পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার শাসনে। 

মাঝে তিন দিনের ব্যবধান! ফের পানিহাটিতে বিজেপি প্রার্থী ও অভয়ার মা-র প্রচারে উত্তেজনা ছড়াল! এবার পানিহাটির তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বসবাসকারী এক বিশেষভাবে সক্ষম যুবককে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

শনিবার পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড এলাকায় ঘোলা সি ব্লকে প্রচারে বেরোন বিজেপি প্রার্থী ও অভয়ার মা রত্না দেবনাথ। অভিযোগ তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদারের বাড়ির সামনে পৌঁছে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দেন। পাল্টা ওঠে জয় বাংলা স্লোগানও। তৃণমূলের অভিযোগ, একটি বাড়িতে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন বিজেপি কর্মীরা। তখনই রাজীব দাস নামে এই বিশেষভাবে সক্ষম যুবককে মারধর করা হয় বলে অভিযোগ! আক্রান্ত যুবক তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদারের বাড়িতেই থাকেন। 

আক্রান্ত যুবকের নাম রাজীব দাস। তিনি বলেন, ''আমাদের এই শেষপ্রান্তে একটি বাড়ির ভিতরে গিয়ে তার মা-কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ++ আমি দেখতে গেছিলাম, কী হল বয়স্ক মহিলার। সেইসময় আমার ওপরে চড়াও হয়েছে। পুরো পানিহাটির লোক আমাকে চেনে। কারণ আমি ছোটবেলা থেকেই এই বাড়িতে থাকি।''

যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ জানিয়েছেন, ''আমরা মারধর করিনি। ওখানে সোমনাথ দে মহাশয় আমাদের চেয়ারম্যান যিনি আমার মেয়েকে গ্রিন করিডর করে বাড়িতে নিয়ে এসে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিলেন। আমাদের সাইনটা নেওয়ারও প্রয়োজন মনে করেননি, ওনার দলবল আমাদের ওপর অ্যাটাক করেছিল। ওরা রীতিমতো গালাগালি দিচ্ছিল। এর আগের দিন থুতু ছিটিয়েছে আমার গায়ে। এটা থ্রেট কালচারেরই অংশ।''

কিছুদিন আগেই প্রচারে বেরিয়ে তৃণমূলের মহিলা ব্রিগেডের বাধার মুখে পড়েছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন অভয়ার মা। তাঁকে উল্লেখ করে না কি জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল। সেদিন পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচার সারার সময় রত্না দেবনাথের শরীরেও আঘাত করা হয় ও বিজেপির কর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছিল। ইতিমধ্য়েই মনোনয়ন জমা দিয়েছেন রত্না দেবনাথ।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget