এক্সপ্লোর

BJP Kalita Maji: অভাবের সংসার টানতে পরিচারিকার কাজ, তিনিই এবার বিধানসভায় ! বিজেপির তুরুপের তাস কলিতা মাজি

BJP Kali Maji Win: দৈনন্দিন জীবনে কলিতা মাজি দারিদ্র্যকে দেখেছেন খুব কাছ থেকেই। আর তাই জয়ের পর কলিতা বলছেন, এলাকার মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য থাকবে আগামী দিনে।

পূর্ব বর্ধমান, আউশগ্রাম : অভাবের দিনযাপনে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করাই তাঁর পেশা। এই জীবিকার দৌলতে অনেক সময়েই জুটেছে অনেক লাঞ্চনা। তবে এবার তিনিই পৌঁছে গেলেন সরাসরি বিধানসভায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শ্যামাপ্রসন্ন লোহারকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির কলিতা মাজি। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭ হাজার ৬৯২ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারকে তিনি পরাজিত করেছেন ১২ হাজার ৫৩৫ ভোটে। 

'একজনই দলটাকে তিলে তিলে শেষ করে দিল', তৃণমূলের ভরাডুবি, দায় কার? কৃষ্ণেন্দু নারায়ণের নিশানায় কে 

দৈনন্দিন জীবনে কলিতা মাজি দারিদ্র্যকে দেখেছেন খুব কাছ থেকেই। আর তাই জয়ের পর কলিতা বলছেন, এলাকার মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য থাকবে আগামী দিনে। সেই সঙ্গে দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করা, নারী স্বাধীনতার লক্ষ্যে কাজ করার কথাও বলেছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপির প্রার্থী হয়েছিলেন কলিতা মাজি। তবে সেবার জয় আসেনি কলিতার রাজনৈতিক জীবনে। কিন্তু লোকসভা নির্বাচনে পরাজয়ের পরও এবারের বিধানসভা নির্বাচনে গুসকরা শহরের বাসিন্দা এবং পেশায় পরিচারিকা কলিতা মাজিকেই ফের আউশগ্রাম আসনে প্রার্থী করেছিল বিজেপি। এবার সাফল্য এসেছে। সাড়ে বারো হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির কলিতা। 

গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঝপুকুর পাড়ের বাসিন্দা কলিতা মাজি। পেশায় তিনি পরিচারিকার কাজ করেন। পরিবারে রয়েছেন স্বামী ও এক ছেলে। কলিতার ছেলে পার্থ চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অভাবের সংসার কোনও রকমে চালান কলিতা। পরিচারিকার কাজ করে মাসে আয় আড়াই হাজার টাকা। সকালে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে এবং তারপরে ঘরসংসার সামলে বেরিয়ে পড়তেন দলের কাজে। বিধানসভা ভোটে জিতে দারুণ খুশি কলিতা। তবে মাটিতে পা রেখেই চলাই তাঁর পছন্দ। কলিতার রোজনামচা জুড়ে রয়েছে অনেক সংগ্রাম। জয়ের পরেও বলছেন, 'এই জয়ে আমার কোনও কৃতিত্ব নেই। সবই মানুষের আশীর্বাদ। তাঁরা দু'হাত ভরে ভোট দিয়েছেন। তাতেই আমি জয়ী হয়েছি।' 

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। তার মধ্যে ২০৭ টা আসন পেয়েছে বিজেপি। দক্ষিণ ২৪ পরগানার ফলার ভোট বাতিল হয়েছে একাধিক অভিযোগ আসার কারণে। আগামী ২১ মে সেখানে পুনরায় ভোট হবে। আর তার গণনা ২৪ মে। রাজ্যে এবার গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। বেশ কয়েকটি জেলায় একদম সাফ হয়ে গিয়েছে জোড়াফুল। চারিদিকে পদ্মফুলের জয়জয়কার। আক্ষরিক অর্থেই ঘাসফুলকে পরিত্যাগ করেছে রাজ্যবাসী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget