এক্সপ্লোর

Jahangir Khan: কোথায় জাহাঙ্গির ? বন্ধ পার্টি অফিস, বাড়িতেও নেই ফলতার তৃণমূল প্রার্থী !

Where TMC Candidate Jahangir Khan Before Falta Repoll: বন্ধ পার্টি অফিস। বাড়িতেও নেই ফলতার জাহাঙ্গির খান।

কলকাতা: বন্ধ পার্টি অফিস। বাড়িতেও নেই ফলতার জাহাঙ্গির খান। ফল ঘোষণার পর জাহাঙ্গিরের পার্টি অফিস ছাড়লেন ১৪ জন পুলিশকর্মী। জাহাঙ্গিরকে নিরাপত্তা দেওয়ার জন্য পার্টি অফিসেই ছিল পুলিশের ব্যারাক। ফল ঘোষণার পরেই পার্টি অফিস থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে গেলেন ১৪ জন পুলিশ। 

আরও পড়ুন, মমতা-অভিষেকের অতিরিক্ত নিরাপত্তায় কাটছাঁট, বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হল 'সিজার্স ব্যারিকেড'ও

ফলতা নিয়ে বিজেপির অভিযোগের পর তৎপর হন খোদ মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর নির্দেশেই ডায়মন্ড হারবারে পৌঁছে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। জেনারেল অবজার্ভার ও অন্যান্য অফিসাররা মিলে স্ক্রুটিনি করেন। জমা পড়ে রিপোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর, ফলতায় পুনরায় ভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হয়, ফলতা বিধানসভার ২৮৫টি বুথের মধ্যে ৬০টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে।CCTV ফুটেজে অনেক বুথে একসঙ্গে অবাঞ্ছিত একাধিক মানুষকে একসঙ্গে ঢুকতে ও বেরতে দেখা গেছে।আবার বহু বুথে CCTV ফুটেজও মেলেনি। ১৩টি বুথের ফুটেজে ব্যাপক গরমিল দেখা গেছে। এই প্রেক্ষাপটেই গোটা ফলতা কেন্দ্রে ফের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

দক্ষিণ ২৪ পরগনার ফলতা-সহ একাংশের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব রয়েছেন উত্তরপ্রদেশের IPS অফিসার অজয় পাল শর্মা। দায়িত্ব পেয়েই তাঁকে দেখা যায় কার্যত রিলের 'সিঙ্ঘম'-এর ভূমিকায়। পাল্টা ফলতার তৃণমূল প্রার্থীও হুঙ্কার দেন, সামনে 'সিঙ্ঘম' থাকলে, তিনিও 'পুষ্পা'। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মা বলেছিলেন, আশপাশের যত লোকজন আছেন ভাল করে বুঝে নিন। যদি কেউ বদমায়েশি করে, তার ট্রিটমেন্ট আলাদা কায়দায় হবে। ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী  জাহাঙ্গির খান সেসময় বলেছিলেন, উনি যদি নিজেকে সিঙ্ঘম মনে করে সিনেমার আর্টিস্টে আমরাও পুষ্পা। ঝুঁকেগা নেহি। '

ফলতা পুনর্নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। সূত্র মারফত খবর, গতবারের তুলনায় দ্বিগুণ সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।'কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ টহল চলবে তার আগে থেকে। স্পর্শকাতর এলাকা বেছে চলবে বাহিনী-পুলিশের যৌথ টহল। রাস্তায় জমায়েত দেখলেই নেওয়া হবে ব্যবস্থা, দেওয়া হবে অতিরিক্ত পর্যবেক্ষক'। EVM-এ যাতে গতবারের মতো টেপ বা কোনও সুগন্ধি না লাগানো যায়, তার জন্য কড়া নজরদারি, খবর সূত্রের। ভোটের পর হিংসা ঠেকাতে আপাতত চালু থাকবে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, খবর কমিশন সূত্রে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
Advertisement

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget