এক্সপ্লোর

Election Commission of India: 'আজকের মধ্যে ভোটারদের হুমকি দেওয়া বন্ধ করতে হবে', কমিশনের নজরে 'ডায়মন্ড হারবার'

West Bengal Assembly Election 2026: 'ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন', ভিডিওতে ডায়মন্ড হারবারের ভোটারদের হুমকি বাইক বাহিনীর। এই ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে মামলা রুজু করেছে পুলিশ।

কলকাতা : ভোটের আগে ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর 'দাপট' ! বাইক বাহিনীর দৌরাত্ম্যের ভিডিও প্রকাশ নির্বাচন কমিশনের। বাইকে চেপে ভোটারদের 'হুমকি', ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশনের বার্তা, 'আজকের মধ্যে ভোটারদের হুমকি দেওয়া বন্ধ করতে হবে'। পুলিশ-সহ নির্বাচনী আধিকারিকদের এই ঘটনায় কড়া নির্দেশ কমিশনের। দ্বিতীয় দফার ভোটেও কঠোর নিরাপত্তার বন্দোবস্ত, বার্তা CEO-র। 'কোনও রকম অশান্তি, বাধাদান বরদাস্ত করা হবে না', দ্বিতীয় দফার আগে কাকদ্বীপে গিয়ে বার্তা মনোজ আগরওয়ালের। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক CEO-র। 'নির্ভয়ে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করুন', রাজনৈতিক দলের প্রতিনিধিদের বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের। 

'ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন', ভিডিওতে ডায়মন্ড হারবারের ভোটারদের হুমকি বাইক বাহিনীর। এই ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে মামলা রুজু করেছে পুলিশ। ডায়মন্ড হারবারে ৫ পুলিশ আধিকারিককে বদলির পর এবার আরও কড়া কমিশন। 

ভোটের আবহে ডায়মন্ড হারবারে কী কী পদক্ষেপ নির্বাচন কমিশনে 

দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ইতিমধ্যেই ৫ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে তারা। সাসপেন্ড হওয়া ৫ জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ১১ জন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষককেও নিয়োগ করা হয়েছে একাধিক জেলায়। 

নতুন তালিকা অনুযায়ী, ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইয়ের জায়গায় নিয়ে আসা হয়েছে অভিষেক মজুমদারকে। সজল মণ্ডলের জায়গায় ডায়মন্ড হারবারের SDPO-র দায়িত্ব দেওয়া হয়েছে বিজয় যাদবকে। অজয় বাগের জায়গায় ফলতা থানার IC পদে আনা হয়েছে পার্থসারথি ঘোষকে। মৌসম চক্রবর্তীর জায়গায় ডায়মন্ড হারবার থানার IC করা হয়েছে প্রসেনজিৎ করকে। সাসপেন্ডেড শুভেচ্ছা বাগের জায়গায় উস্তি থানার OC-র দায়িত্বে আনা হয়েছে রাহুল কুমারকে। 

দ্বিতীয় দফার ভোটে ১৬ হাজার ভোটকর্মী 

দক্ষিণবঙ্গে দ্বিতীয় দফার ভোটে, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে ১৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মীকে ভোটকর্মী হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জেলাশাসকদের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিজাইডিং অফিসার থেকে পোলিং অফিসার, বিভিন্ন পদে ভোটের দায়িত্ব সামলাবেন ওই ১৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী। ২৩ এপ্রিল প্রথম দফায়, উত্তরবঙ্গ সহ যে ১৬ জেলায় ভোট হয়ে গেছে, সেই সব জেলা থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোটকর্মী হিসেবে দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে পাঠানো হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget