এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

West Bengal Assembly Election 2026: দিনহাটায় তৃণমূল যুব নেতাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

West Bengal Assembly Election 2026: রবিবার ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হবে এবার। ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হতে চলেছে। আর ৪ মে হবে ভোটগণনা। 

আর ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই রক্তাক্ত উত্তরবঙ্গের জেলা কোচবিহার। দিনহাটায় তৃণমূল যুব নেতাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ। কোমরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত যুব তৃণমূল সভাপতি ভর্তি রয়েছেন দিনহাটা হাসপাতালে। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

এর পাশাপাশি বিজেপি কর্মীদের নিয়ে ব্রিগেড ফেরত ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টির অভিযোগ উঠল শিলিগুড়িতে। পাল্টা ট্রেনে থাকা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার কলকাতার গিরিশ পার্কে, আর রবিবার শিলিগুড়িতে, নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের আগে ও পরে এভাবেই হামলার ঘটনা ঘটল রাজ্যের দুই প্রান্তে। ব্রিগেড ফেরত বিজেপি কর্মীদের নিয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাচ্ছিল আলিপুরদুয়ারগামী স্পেশাল ট্রেন। অভিযোগ, রবিবার দুপুর দেড়টা নাগাদ, শিলিগুড়ি স্টেশনে ঢোকার মুুখে লাইনের পাশ থেকে কেউ বা কারা ট্রেন লক্ষ্য করে পরপর পাথর ছুড়তে থাকে। 

স্থানীয় সূত্রে দাবি, এরপরই চেন টেনে ট্রেন থামিয়ে পাল্টা দুষ্কৃতীদের ধাওয়া করেন আক্রান্ত বিজেপি কর্মীরা। পাল্টা ট্রেনে থাকা বিজেপি কর্মীদের বিরুদ্ধেই অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ তুলেছে তৃণমূল। শনিবার গিরিশ পার্কের কাছে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে সংঘর্ষে জড়ান তৃণমূল ও বিজেপি কর্মীরা। একদিকে যখন ব্রিগেডগামী বিজেপি কর্মীদের বাসে ভাঙচুর চালানো হয়, সেই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার উত্তরবঙ্গে বিজেপি কর্মীদের ব্রিগেড ফেরত ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টির অভিযোগ উঠল। রবিবার ঘোষণা হয়ে গেল ভোটের নির্ঘণ্ট। আর এর মধ্যেই রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভোটের সময় কী হবে? সেটাই চিন্তা রাজ্যবাসীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget