এক্সপ্লোর

West Bengal Election 2026: 'দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটতে পারে', মিতালি বাগের গাড়িতে হামলা নিয়ে DM- এর রিপোর্টে উল্লেখ

TMC MP Mitali Bag Car Attacked: দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে হতে পারে এই পরিস্থিতি, হুগলির জেলাশাসকের রিপোর্টে উল্লেখ। CCTV ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ, উল্লেখ জেলাশাসকের রিপোর্টে।

হুগলি : আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির উপর হামলা। অভিষেকের সভায় যাওয়ার পথে হামলা। আহত মিতালি বাগ ভর্তি হাসপাতালে। দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে হতে পারে এই পরিস্থিতি, হুগলির জেলাশাসকের রিপোর্টে উল্লেখ। CCTV ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ, উল্লেখ জেলাশাসকের রিপোর্টে। আরামবাগ এবং গোঘাটে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর উপস্থিতি আছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ, দাবি জেলাশাসকের রিপোর্টে। 

আরামবাগে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ। ভাঙচুর করা হল মিতালি বাগের গাড়ি। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। সাংসদকে হাসপাতালে দেখে আসার পর সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। প্রাথমিকভাবে অন্তর্দন্দ্বের কারণে হামলা মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনকে রিপোর্ট দিলেন জেলাশাসক।       

বিক্ষিপ্ত অশান্তির মধ্য়ে, প্রথম দফার ভোট মিটেছিল মোটের ওপর শান্তিতে। কিন্তু, দ্বিতীয় দফার আগেই ফিরল সেই হিংসার ছবি। আর ২ দিন পরই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগে হুগলির গোঘাটে হামলা হল, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর। ভেঙে চুরমার করে দেওয়া হল সাংসদের গাড়ির কাচ। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ৭ জেলার ১৪২ আসনে সেদিন ভোটগ্রহণ করা হবে। আর ভোটের গণোনা আগামী ৪ মে।      

সোমবার সকালে গোঘাটের বর্মা এলাকায় বিজেপির প্রচার ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকরা। জখম হন দু-পক্ষের বেশ কয়েকজন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির জখম দলীয় কর্মী-সমর্থকদের গোঘাটের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। বাইরে তখন প্রচুর বিজেপির কর্মী-সমর্থকের ভিড়। সেই সময়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। অভিযোগ, তখনই তাঁর গাড়ির উপর চড়াও হয় বিজেপি। কখনও পাথর ছুড়ে, কখনও লাঠি দিয়ে ভাঙা হয় গাড়ির কাচ। কোনওরকমে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন তৃণমূল সাংসদ। তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত তৃণমূল সাংসদকে দেখতে এদিন হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।        

গোঘাটের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছেন জেলাশাসক। সূত্রের দাবি, সেখানে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ CCTV ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। জানা গিয়েছে, বর্তমানে সেখানে পরিস্থিতি শান্তিপূর্ণ।         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget