এক্সপ্লোর

Assembly Election: পুলিশ প্রশাসনে আরও বদল! এবার দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজি-দের সরাল কমিশন

এবার ৪৮ ঘণ্টারও কম সময়ে রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের খোল নলচে বদলে দিল কমিশন। রাজ্যের একাধিক এডিজি-সিপি বদল।

রুমা পাল, কলকাতা: ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। এবার ৪৮ ঘণ্টারও কম সময়ে রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের খোল নলচে বদলে দিল কমিশন। প্রথম ২৪ ঘণ্টায় শীর্ষ পুলিশ ও প্রশাসনের ৫ কর্তাকে বদল করেছে নির্বাচন কমিশনার। পরবর্তী ধাপে ৪ জন পুলিশ কমিশনার ও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজি-দের সরাল কমিশন। বর্তমানে কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে কলকাতার নতুন DC সেন্ট্রাল ওয়াই শ্রীকান্ত জগন্নাথ রাও। 

কলকাতা সংলগ্ন হাওড়ার সিপি, ব্যারাকপুরের সিপি ও চন্দননগরের সিপিকে সরিয়ে নতুন ৩ আইপিএস নিয়োগ। আসানসোল-দুর্গাপুরের সিপিকেও সরাল জাতীয় নির্বাচন কমিশন। পুলিশের শীর্ষকর্তাদের পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও সরিয়ে দিল কমিশন। 

ADG দক্ষিণবঙ্গ হলেন রাজেশ কুমার সিংহ, ADG উত্তরবঙ্গ কে জয়রমন। আসানসোল-দুর্গাপুরের CP হলেন প্রবীণ কুমার। হাওড়ার পুলিশ কমিশনার হলেন অখিলেশ চতুর্বেদী। চন্দননগরের CP সুনীল কুমার যাদব। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল সহ ৬টি পুলিশ জেলার এসপিকে সরাল জাতীয় নির্বাচন কমিশন। 

এর পাশাপাশি, এক ধাক্কায় ১২ জন পুলিশ সুপার বদল করল নির্বাচন কমিশন। ডায়মন্ডহারবার, পূর্ব মেদিনীপুর, বীরভূম, বারাসাত, বসিরহাট, কোচবিহার, ইসলামপুরের SP বদল করা হয়েছে। মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুরেরও SP বদল। ডায়মন্ডহারবারের নতুন SP হচ্ছেন ঈশানী পাল। পূর্ব মেদিনীপুরের নতুন SP হচ্ছেন অংশুমান সাহা। 

এদিকে, ভোটের আগে রাজ্যে আসছেন ভিন-রাজ্যের পুলিশ পর্যবেক্ষক। বিহার, তেলেঙ্গানা,দিল্লি, পাঞ্জাব, গুজরাত থেকে আসছেন পুলিশ পর্যবেক্ষক। আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই ৮ টি জোনে থাকবেন ৮ পর্যবেক্ষক। উত্তর ২৪ পরগনার দায়িত্বে ১১ পুলিশ পর্যবেক্ষক। উত্তর কলকাতায় ৩ ও দক্ষিণ কলকাতায় ১ জন পর্যবেক্ষক। মুর্শিদাবাদ ও মালদায় ৩ জন করে পর্যবেক্ষক। সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা ২৯৪। 

অন্যদিকে, পুলিশ প্রশাসন বদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'যে অফিসারকেই পাঠান, তাঁরা আমাদের হয়েই কাজ করবে।

নির্বাচন ঘোষণার পরই নির্বাচন কমিশনের একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত। একদিকে, দীর্ঘ কয়েক বছর পর পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে ২ দফায়। অন্যদিকে, ভোট ঘোষণা হতে না হতেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজির পদে অপসারণ। যা নিয়ে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। তবে অতীতে বারবার দেখা গেছে, ভোটের সময় নির্বাচন কমিশন একাধিক পুলিশকর্তা ও আমলাকে সরিয়ে দিলেও, ভোট মিটে যেতেই হয় তাঁদের আগের পদে ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুধুমাত্র কয়েকজন পুলিশকর্তাকে অপসারণ করেই থেমে থাকেনি নির্বাচন কমিশন। ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের সময়, পশ্চিমবঙ্গে যে যে এলাকায় অশান্তি হয়েছিল, সেখানে কোন কোন পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন, এবার তাঁদের তালিকাও রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget