এক্সপ্লোর

West Bengal Election: ভোটের মুখে তৃণমূলে ভাঙন, দল ছেড়ে বিজেপিতে এলেন এই দুই নেতা! বিস্ফোরক দাবি

পদ্ম শিবিরে এলেন হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি। বিজেপিতে যোগদান করেই তাঁর দাবি, তৃণমূলে থেকে কাজ করতে পারছিলাম না।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক (TMC MLA) এবং অর্জুন সিংয়ের (Arjun Singh) ভগ্নীপতি সুনীল সিং। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরেও দলবদলের জল্পনা তৈরি হয়। সেবারই বিজেপিতে (BJP News) যোগদানের ইঙ্গিত দেন তিনি।                                             

সেইসঙ্গে পদ্ম শিবিরে এলেন হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি (Raju Sahani)। বিজেপিতে যোগদান করেই তাঁর দাবি, তৃণমূলে থেকে কাজ করতে পারছিলাম না। মানুষের সেবা করতে দিচ্ছিল না তৃণমূল।                                    

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ছাব্বিশের ভোটের আগে, ফের তৃণমূলে ফিরলেন বসিরহাটের দাপুটে নেতা বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি।

 তৃণমূলে ফিরলেন বিজেপি নেতা

গতকাল, বসিরহাটের তৃণমূল জেলা দফতরের অফিসে জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিনের হাত ধরে তৃণমূলে ফিরলেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বাবু মাস্টার। তার আগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে ইস্তফা দেন। যদিও বেশ কিছুদিন ধরে বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না বলে দাবি করেছেন তিনি। অবশেষে ভোটের মাত্র কয়েকদিন আগে জোড়াফুল শিবিরে ফিরলেন বাবু মাস্টার।                                                     

নন্দীগ্রামে দল-বদল

সম্প্রতি যেমন বিজেপি থেকে তৃণমূলে গিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। এমনকী তাঁর স্ত্রী-ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এবার তৃণমূল প্রার্থী পবিত্র করের স্ত্রী শিউলি করও যোগ দিলেন তৃণমূলে। তিনি বিজেপির পঞ্চায়েত প্রধান ছিলেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম, সেই ঘাঁটিতে এই বদল শোরগোল ফেলেছিল।                                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget