এক্সপ্লোর

WB Election 2021: শিবির বদলের জল্পনার মধ্যেই বিধানসভার অধিবেশনে গরহাজির বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক, কারণ জানতে চাইবে দল

শিবির বদলের জল্পনার মধ্যেই আজ বিধানসভার অধিবেশনে গরহাজির রইলেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। তালিকায় আছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্ল থেকে প্রবীর ঘোষাল। গরহাজিরার কারণ জানতে চাইবে তৃণমূল।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: শিবির বদলের জল্পনার মধ্যেই আজ বিধানসভার অধিবেশনে গরহাজির রইলেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। তালিকায় আছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্ল থেকে প্রবীর ঘোষাল। গরহাজিরার কারণ জানতে চাইবে তৃণমূল। ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সেইসঙ্গে ফের তৃণমূলে ভাঙনের জল্পনা।এরইমধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হল বিধানসভার দু’দিনের অধিবেশন। অধিবেশনে যাতে দলের সব বিধায়ক উপস্থিত থাকেন, তার জন্য মৌখিকভাবে হুইপ জারি করেছিল তৃণমূল। ফলে এদিন একটি বিষয়ের দিকে সবার নজর ছিল, তা হল, বেসুরো তৃণমূল বিধায়করা বিধানসভায় হাজির হন কি না! আর তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার একাধিক তৃণমূল বিধায়ক বিধানসভার অধিবেশনে অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য রাজীব বন্দ্যোপাধ্যায়,বৈশালী ডালমিয়া,লক্ষ্মীরতন শুক্ল,প্রবীর ঘোষাল ও দীপক হালদারের মতো বেসুরো তৃণমূল বিধায়ক। জানা গেছে, বিধানসভার অধিবেশনে কারা কারা আসছেন, সেদিকে নজর রেখেছিল শাসকদল। দেখা গেল, আনুষ্ঠানিকভাবে না হলেও, প্রত্যেক বিধায়কের মোবাইল ফোনে মেসেজ গিয়েছিল। হুইপ জারি হয়নি। এক্ষেত্রে অধ্যক্ষের অনুমতি নিতে হয়। পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মহাসচিব  পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অনেকে আগেই জানিয়েছিলেন আসতে পারবেন না। এছাড়া যাঁরা এলেন না, তাঁরা কেন এলেন না, খোঁজ নেব। শুধুমাত্র বিতর্ক এড়াতেই অনেকে বিধায়ক পড়িমড়ি করে এদিন বিধানসভায় আসেন।তাদের মধ্যে অন্যতম নয়না বন্দ্যোপাধ্যায়। অসুস্থ হওয়া সত্ত্বেও বিধানসভায় হাজির হন চৌরঙ্গীর বিধায়ক। জানান, না এলে বিতর্ক হবে। তাই শরীর খারাপ সত্বেও এসেছেন। তাৎপর্যপূর্ণভাবে গত ১৯ ডিসেম্বর কংগ্রেস ও বাম শিবির থেকে বিজেপি যোগ দেওয়া ২ বিধায়ক পুরুলিয়ার সুদীপ মুখোপাধ্যায় ও তমলুকের অশোক দিন্দা এদিন বিধানসভায় অত্যন্ত সক্রিয় ছিলেন। নতুন দলের হয়ে তাঁরা যেমন ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন, তেমনই জয় শ্রী রাম ধ্বনি তুলেছেন। এ নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, এটাই এদের স্বভাব। কংগ্রেস ছেড়ে যাঁরা গেছেন, তাঁরাই সবচেয়ে বেশি লাফালাফি করছে। কংগ্রেস ত্যাগী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে নীতির কথা শুনব না, উনিই তো কংগ্রেস ছেড়ে তৃণমূল করেন। দলবদলের জল্পনার জেরেই বিধানসভায় বিধায়কদের উপস্থিতি-অনুপস্থিতির বিষয়টি অন্য মাত্রা পেয়েছে।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget