এক্সপ্লোর

WB Election 2021: 'গ্যাসের দাম কমান', প্রচারে আসা পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিক্ষোভ

হাতে কালো রঙের ব্যানার। তাতে সাদা হরফে লেখা রান্নার গ্যাসের দাম ৮৪৫ টাকা কেন?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  সিপিএম কর্মী- ‘‘গ্যাস কা দাম বড়্ গয়া হ্যয় স্যর।’’
ধর্মেন্দ প্রধান- ‘‘নেহি, ঘট্ গয়া ঘট্ গয়া।’’
সিপিএম কর্মী- গ্যাস কা দাম বড়্ গয়া হ্যয় স্যর।’’
ধর্মেন্দ প্রধান- ‘‘ঘট্ গয়া ঘট্ গয়া।’’
সিপিএম কর্মী- ‘‘গ্যাস কা দাম কমাইয়ে।’’

রাজ্যে ভোটপ্রচারে এসে এভাবেই বিক্ষোভের মুখে পড়তে হল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানকে। রবিবার কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করার আগে প্রথমে দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দেন তিনি। পরে আদ্যাপীঠ মন্দিরেও পুজো দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী। 

সেখান থেকে তাঁর কনভয় বেরোতেই দেখা যায়,রাস্তায় দাঁড়িয়ে এক যুবক। হাতে কালো রঙের ব্যানার। তাতে সাদা হরফে লেখা রান্নার গ্যাসের দাম ৮৪৫ টাকা কেন? নীচে লেখা সিপিএম। পেট্রোলিয়াম মন্ত্রীকে দেখেই প্রতিবাদে সরব হন তিনি। 

কোভিড পরিস্থিতির মধ্যেই গত ফেব্রুয়ারি ও মার্চে চারবারে ১২৫ টাকা দাম বাড়ানো হয় রান্নার গ্যাসের ৷ কলকাতায় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ায়  ৮৪৫ টাকা ৫০ পয়সা ৷ শেষ পর্যন্ত ১ এপ্রিল থেকে ওই সিলিন্ডারের দাম মাত্র ১০ টাকা কমানোর কথা ঘোষণা করে ৩ বৃহত্তম জ্বালানি সরবরাহকারী সংস্থা ৷ 

ফলে কলকাতায় ১৪.২ কেজি ওজনের ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হয় ৮৩৫ টাকা ৫০ পয়সা ৷ এদিনই গ্যাসের দাম নিয়ে পুরশুড়ার প্রচারসভা থেকে কেন্দ্রকে নিশানা করেন ৷ মুখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রীর কথায়, ‘‘গ্যাস, কেরোসিনের দাম বাড়িয়েছে বিজেপি। বিনা পয়সায় গ্যাস দাও, নাহলে গদি ছাড়ো৷’’

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী দাবি করেন পেট্রোল-ডিজেলের দাম আরও কমবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ও বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘গ্যাসের দাম অলরেডি কমেছে। অপেক্ষা করুন, পেট্রোল ডিজেলের দাম আরও কমবে ৷’’

এরই মধ্যে কেন্দ্রীয় ন্ত্রীর সামনে যুবকের প্রতিবাদ। যে প্রতিবাদকে চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি। কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এসব চক্রান্ত। এসব করে কিছু হয় না ৷’’

সব মিলিয়ে ভোটের বাংলায় রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে রান্নার গ্যাসের আগুন দাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Attack on Shashi Panja: 'ইটটা সরাসরি পেটে', 'আক্রান্ত মহিলা পুলিশও', খুনের চেষ্টার অভিযোগ নিয়ে FIR করছেন শশী পাঁজা!
'ইটটা সরাসরি পেটে', 'আক্রান্ত মহিলা পুলিশও', খুনের চেষ্টার অভিযোগ নিয়ে FIR করছেন শশী পাঁজা!
PM Modi: 'আসল চোর কে, পশ্চিমবঙ্গবাসী জানে, পতনের কাউন্টডাউন শুরু', ব্রিগেড থেকে 'নতুন বাংলার' বার্তা মোদির
'আসল চোর কে, পশ্চিমবঙ্গবাসী জানে, পতনের কাউন্টডাউন শুরু', ব্রিগেড থেকে 'নতুন বাংলার' বার্তা মোদির
Samik Bhattacharya:
"পশ্চিমবঙ্গ কোনও ধর্মশালা নয়, আমরা এই দেশের মানুষকেই এই দেশে রাখব", ব্রিগেডের সভা থেকে বললেন শমীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Embed widget