কলকাতা: আমাদের দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে, কে কত শতাংশ ভোট পেতে পারে, তার একটা আভাস দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সমীক্ষক সংস্থা। (West Bengal Election Opinion Poll)
এর আগেও বলা হয়েছে, সেই ২০০৫ সাল থেকে এবিপি আনন্দ এই ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরে -- পঞ্চায়েত থেকে পুরসভা, লোকসভা থেকে বিধানসভা -- প্রত্যেকটা নির্বাচনে। তবে বলতে কোনও দ্বিধা নেই, এইসব সমীক্ষার বিশ্বাসযোগ্যতা কিন্তু ক্রমশ কমছে। কারণ, ফিল্ড সার্ভে কমে যাওয়া এবং AI-এর অতিরিক্ত ব্যবহার। এর ফলে গোটা দেশেই Opinion Poll বা Exit Poll-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে যাচ্ছে। (West Bengal Assembly Elections 2026)
২১ বছরে এই প্রথম এবার এবিপি আনন্দ নিজস্ব কোনও সার্ভে করেনি। তবে আগেই জানানো হয়েছে যে, নামী সমীক্ষক সংস্থাগুলি বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করবে, আমাদের স্টুডিওতে আলোচনার সূত্রে তাদের সমীক্ষা দেখাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু অবশ্যই with a pinch of salt.
আজ প্রথমে দেখে নেওয়া যাক সমীক্ষক সংস্থা Matrize-এর ওপিনিয়ন পোল। Matrize এই সমীক্ষা করে ১৭ মার্চ থেকে ৪ এপ্রিল। মার্জিন অফ এরর, +/- ৩ শতাংশ। দেখে নিন Matrize কী বলেছে, ২০২৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে কী হতে চলেছে --
| Matrize-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য আসন) |
| পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ | মোট আসন - ২৯৪, ম্যাজিক ফিগার - ১৪৮ |
| তৃণমূল | ১৪০-১৬০ |
| বিজেপি | ১৩০-১৫০ |
| অন্যান্য | ৮-১৬ |
| Matrize-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য ভোট শতাংশ) |
| পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ | মোট আসন - ২৯৪, ম্যাজিক ফিগার - ১৪৮ |
| তৃণমূল | ৪৩% |
| বিজেপি | ৪১% |
| অন্যান্য | ১৬% |
এবার দেখে নিন, আর একটি সমীক্ষক সংস্থা Chanakya Strategies তাদের ওপিনিয়ন পোলে কী বলছে। কোন দল কত আসন পেতে পারে --
| Chanakya Strategies-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য আসন) |
| পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ | মোট আসন - ২৯৪ |
| তৃণমূল | ১৫৫-১৬৫ |
| বিজেপি | ১১০-১১৫ |
| অন্যান্য | ৯-১৪ |
| Chanakya Strategies-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য ভোট শতাংশ) |
| পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ | মোট আসন - ২৯৪, ম্যাজিক ফিগার - ১৪৮ |
| তৃণমূল | ৪৫-৪৭% |
| বিজেপি | ৪০-৪২% |
| অন্যান্য | ১২-১৬% |
এবার দেখব Vote-Vibe-News18-এর ওপিনিয়ন পোল, সেখানে কী বলা হচ্ছে --
| Vote-Vibe-News18-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য আসন) |
| পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ | মোট আসন - ২৯৪ |
| তৃণমূল | ১৫৯-১৬৯ |
| বিজেপি | ১২০-১৩০ |
| অন্যান্য | ৩-৭ |
| Vote-Vibe-News18-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য ভোট শতাংশ) |
| পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ | মোট আসন - ২৯৪, ম্যাজিক ফিগার - ১৪৮ |
| তৃণমূল | ৪৪% |
| বিজেপি | ৪০% |
| বাম | ৪% |
| কংগ্রেস | ৪% |
| বলতে পারব না | ৩% |
| এখনও ঠিক করেনি | ৭% |
বিঃদ্রঃ- প্রতিবারের মতো এবারও ভোটারদের মন বুঝতে, ভোটের আগেই সমীক্ষা চালিয়েছে বিভিন্ন সমীক্ষক সংস্থা। তবে গোটা দেশেই Opinion Poll বা Exit Poll-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। Field-Survey যত কমবে, মোবাইল বা AI সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক ততই বাড়বে। ফলে সমীক্ষা না-মেলার সম্ভাবনা সেই কারণেই ক্রমশ বাড়বেও। তাই শুধু সমীক্ষায় ভরসা নয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল জানতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্তই।