এক্সপ্লোর

WB Election 2021: কাল আসছেন অমিত শাহ, এখনও মেলেনি অনুমতি, বাতিল হতে পারে কলকাতায় বিদ্যাসাগরের বাড়িতে যাওয়ার কর্মসূচি

রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করবেন অমিত শাহ। সেখানে তৈরি হচ্ছে ১০০ ফুট বাই ৬৫ ফুটের মঞ্চ।সভাস্থলে ঢোকার জন্য ৪টি এন্ট্রি পয়েন্ট রাখা হচ্ছে।ওই সভায় অমিত শাহ-র হাত ধরে অনেকে বিজেপিতে যোগদান করতে পারেন বলে সূত্রের খবর।

দীপক ঘোষ ও সুনীত হালদার, কলকাতা: ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ।শেষবার বাংলায় এসে গেছিলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে। সম্প্রতি নেতাজির জন্মদিবসে বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।যান নেতাজি ভবনে। আর এবার বঙ্গ সফরে অমিত শাহ যাবেন বেলুড়-মায়াপুর-ঠাকুরনগরে।সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বাঙালির সাংস্কৃতিক ও ধর্মীয় আবেগ ছুঁতে মরিয়া বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী,শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার সকাল ১০.৪৫ মিনিটে তিনি যাবেন নদিয়ার মায়াপুরে। সেখানকার কর্মসূচি সেরে শনিবার দুপুর ২.৪০ মিনিটে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর যাবেন অমিত শাহ। সেখানে জনসভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শনিবার সন্ধে ৬.৪৫ মিনিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।বিজেপির সোশাল মিডিয়ার কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর বৈঠকের কথা আছে। ৩১ জানুয়ারি, অর্থাৎ রবিবার সকাল সাড়ে ১১টার সময় ভারত সেবাশ্রমে যাবেন অমিত শাহ। অমিত শাহর রবিবারের সফরসূচিতে বিদ্যাসাগরের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল। বিজেপি সূত্রের খবর,সেই সূচি সম্ভবত বাতিল হতে চলেছে। কারণ, রাজ্য সরকারের অধিগৃহীত বিদ্যাসাগরের বাড়িতে যাওয়ার অনুমতি চেয়ে পূর্ত দফতরের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। কিন্তু এখনও তার উত্তর আসেনি। ২০১৯-এর ১৪ মে, লোকসভা ভোটের আগে কলকাতায় অমিত শাহর রোড শো-র সময় তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। সেদিন বিদ্যাসাগর কলেজের মধ্যে ঢুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আছড়ে ভাঙে দুষ্কৃতীরা। এ নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে দোষারোপের পালা চলেছে বিস্তর। এই বিতর্কের মধ্যেই শনিবার অমিত শাহ যাওয়ার কথা ছিল বিদ্যাসাগর স্ট্রিটে, বর্ণপরিচয়ের স্রষ্টাকে শ্রদ্ধাকে জানাতে। কিন্তু রাজ্য সরকারের অনুমতি না মেলায় সেই সূচি বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও, বিদ্যাসাগর-কে নিয়ে রাজনৈতিক সংঘাতের শেষ নেই। দমকলমন্ত্রী সুজিত বসু বলেছেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, সেটা বাংলার মানুষ ভালভাবে নেবে না। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা বলেছেন, চক্রান্ত করে ওরাই ভেঙেছিল। রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করবেন অমিত শাহ। সেখানে তৈরি হচ্ছে ১০০ ফুট বাই ৬৫ ফুটের মঞ্চ।সভাস্থলে ঢোকার জন্য ৪টি এন্ট্রি পয়েন্ট রাখা হচ্ছে। ওই সভায় অমিত শাহ-র হাত ধরে অনেকে বিজেপিতে যোগদান করতে পারেন বলে সূত্রের খবর।সফরসূচি অনুযায়ী,ডুমুরজলার সভার পর উলুবেড়িয়ায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজের পর তাঁর রোড শো করার কথা থাকলেও, পরে তা বাতিল করা হয়। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো বলেছেন, উলুবেড়িয়ায় রাজনৈতিক অনুষ্ঠান বাতিল হয়েছে, পরে এই অনুষ্ঠান হতে পারে। মুখপাত্র, হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুকান্ত পালের কটাক্ষ, এখানে তৃণমূলের সাংগঠনিক শক্তি দেখে বিজেপি অনুষ্ঠান বাতিল করেছে। সফরসূচি অনুযায়ী, রবিবার দুপুর ৩.২০ নাগাদ বেলুড় মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget