এক্সপ্লোর

WB Election 2021:বিজেপিতে যোগদানের পর শান্তিপুরে উপেক্ষার মুখে অরিন্দম, এলেনই না দলের কোনও নেতা-কর্মী

বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার শান্তিপুরে এসে দলেরই উপেক্ষার মুখে অরিন্দম ভট্টাচার্য।পাওয়ার কথা ছিল উষ্ণ অভ্যর্থনা। কিন্তু কার্যক্ষেত্রে সদ্য বিজেপিতে যোগদানকারী শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যর পাশে দেখাই গেল না কোনও বিজেপি নেতাকে।

সুজিত মণ্ডল, নদিয়া: বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার শান্তিপুরে এসে দলেরই উপেক্ষার মুখে অরিন্দম ভট্টাচার্য। পাওয়ার কথা ছিল উষ্ণ অভ্যর্থনা। কিন্তু কার্যক্ষেত্রে সদ্য বিজেপিতে যোগদানকারী শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যর পাশে দেখাই গেল না কোনও বিজেপি নেতাকে। দলবদলের পর শান্তিপুরে শীতল অভ্যর্থনার সাক্ষী হলেন বিধায়ক, এলেন না বিজেপির কোনও নেতা, কর্মী। আর এ নিয়েই ফের একবার উস্কে গিয়েছে বিজেপির আদি-বনাম নব্যের দ্বন্দ্ব। শনিবার শান্তিপুরের একটি ক্লাবে অ্যাম্বুল্যান্স উদ্বোধনে যান অরিন্দম ভট্টাচার্য। কিন্তু সেখানে বিজেপির স্থানীয় নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি! মাত্র ৯ দিন আগে কংগ্রেস, তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেন অরিন্দম ভট্টাচার্য। কিন্তু তাঁর বিজেপিতে যোগদানের আগেই দলের অন্দরে এ নিয়ে প্রশ্ন ওঠে। শান্তিপুরে বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা। সেই ক্ষোভ কী এখনও কাটেনি? প্রশ্ন উঠছে। শান্তিপুর শহর বিজেপির সভাপতি বিপ্লব কর বলেছেন, আমাদের কিছু জানানো হয়নি, আমরা ব্যস্ত আছি দলীয় কাজে। আর এই প্রেক্ষাপটেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, যাঁরা দল বদল করেন, তাঁরা নীতির জন্য রাজনীতি করে না। তাই অন্য দলে গিয়ে সম্মানও পান না। শান্তিপুরের বিধায়ককে দলে নেওয়া নিয়ে যে দ্বন্দ্ব রয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্য বিজেপি সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের অফিসে এসেছিলেন। সবার সঙ্গে দেখা করেছেন। একটা দ্বন্দ্ব তো হয়। তবে মিটে যাবে। যদিও তাঁকে কেন্দ্র করে দলের মধ্যে যে আদি-নব্য বিবাদ দানা বেঁধেছে তা মানতে নারাজ সদ্য বিজেপিতে যোগদানকারী বিধায়ক। তাহলে কেন তাঁর পাশে এদিন দেখা গেল না স্থানীয় কোনও বিজেপি নেতা-কর্মীকে? এ নিয়ে অবশ্য সাফাইয়ের সুর শান্তিপুরের বিধায়কের গলায়। তিনি বলেছেন, অমিত শাহ জেলায় আসার কথা থাকায় বিজেপির একটা অংশ তা নিয়ে ব্যস্ত ছিলেন। বিজেপিতে যোগ দিয়ে অবশ্য ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পেয়েছেন অরিন্দম ভট্টাচার্য। ২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেস জোট প্রার্থী হিসেবে শান্তিপুর থেকে ১৯ হাজার ৪৮৮ ভোটে জেতেন অরিন্দম ভট্টাচার্য।২০১৭-র জুনে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৯-র লোকসভা ভোটের নিরিখে শান্তিপুরে ৩৫ হাজার ১২ ভোটের লিড পায় বিজেপি কিন্তু তৃণমূল থেকে আসা বিধায়ককে নিয়ে দলের মধ্যে যেভাবে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তাতে আসন্ন বিধানসভা ভোটে শান্তিপুরে এই ফল কি ধরে রাখতে পারবে বিজেপি? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget