এক্সপ্লোর

WB Election 2021: ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ কর্মসূচি নিয়ে করণদিঘিতে তৃণমূলের পিকনিক

West Bengal Assembly Elections 2021: এই পিকনিকে সাধারণ মানুষের ভাল সাড়া পাওয়া গিয়েছে, দাবি তৃণমূল নেতৃত্বের।

সুদীপ চক্রবর্তী, করণদিঘি: ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পিকনিক কর্মসূচির আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গতকাল করদিঘি ব্লকের ২৪৩ নম্বর যুজারপুর বুথে এই পিকনিক কর্মসূচির সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। যুজারপুর বুথের নেতৃত্ব এবং তৃণমূল কর্মীরা এই পিকনিক কর্মসূচিতে যোগ দেন।

এই কর্মসূচীতে যোগ দেওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমুল কর্মীদের পেটপুরে খাওয়ানোর পাশাপাশি তাঁদের হাতে দলের ক্যালেন্ডারও তুলে দেওয়া হয়। ‘রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়’-এর বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারও করেন তৃণমূল নেতারা।

এই কর্মসূচির উদ্বোধন করে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল বলেন, ‘তৃণমূল কংগ্রেস পার্টির নির্দেশে করণদিঘি বিধানসভার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের যুজারপুর বুথে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’এই কর্মসূচিকে উদ্দেশ্য করে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে একটি পিকনিক করা হল। কন্যাশ্রী থেকে রূপশ্রী, পথশ্রী, পাড়ায় সমাধান, দুয়ারে সরকার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর কার্ড-রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পের কথাগুলো মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি জনমুখী প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেসের ক্যালেন্ডার বিতরণ করা হল। ভোটের আগে করণদিঘি বিধানসভা অঞ্চলে ৪০টি মৌজায় এই কর্মসূচি পালিত হবে।’ 

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ নিয়ে এই পিকনিক কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এই ধরনের কর্মী সম্মেলন বা পিকনিকের ফলে সাধারণ মানুষের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া গেল।

‘বিজেপির অপপ্রচার, সবকিছু মোদি করেছেন, তা যে মিথ্যা ও ভুল, সেটা এখানে এসে অনেক সাধারণ মানুষ জানতে পারলেন’, জানালেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী মমতা ঘোষ।

বিজেপি অবশ্য এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget