এক্সপ্লোর

WB Election 2021: সিপিএম- তৃণমূল সংঘর্ষ, উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি

West Bengal Assembly Election 2021: সিপিএমের অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হয়েছেন তাদের এক স্থানীয় নেতা।

সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: সিপিএম- তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি। সিপিএমের অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হয়েছেন তাদের এক স্থানীয় নেতা। পাল্টা তৃণমূলের অভিযোগ, সিপিএমের ওই নেতাই দলবল নিয়ে হামলা চালায়। তাতে তৃণমূলের এক কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।  

জেলায় জেলায় অশান্তি অব্যাহত। ভোটের মুখে চলছে ফ্রিস্টাইল মারামারি। শুধু ঘটনাভেদে পাল্টে যাচ্ছে হামলাকারী ও আক্রান্তের নাম। এবার সিপিএম তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি। সিপিএমের অভিযোগ, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ জনসংযোগ কর্মসূচি সেরে ঘটি হারানিয়া এলাকা দিয়ে এক সঙ্গীর বাইকে ফিরছিলেন স্থানীয় সিপিএম নেতা হালিম সর্দার। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা  ছোড়া হয়। বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হন নলগড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধানের স্বামী হালিম। তাঁর সঙ্গী আহত হালিমকে নিয়ে দ্রুত এলাকা ছাড়েন।

এরপর বাড়ি থেকে কয়েকজন সঙ্গীসহ গাড়িতে হাসপাতালের উদ্দেশে রওনা দেন হালিম। অভিযোগ, রাস্তায় তৃণমূল কর্মীদের সঙ্গে সিপিএম নেতা ও তাঁর দলবলের বচসা, মারামারি হয়। গাড়ির কাচ ভাঙে। ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ। তারাই সিপিএম নেতাকে রায়দিঘি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম।

তৃণমূলের পাল্টা অভিযোগ, নলগড়াতে দলের কর্মীরা পথসভা করার সময় সিপিএম নেতা হালিম ও তাঁর দলবল হামলা চালায়। তৃণমূল কর্মীদের মারধর করে। তৃণমূল কর্মী প্রদ্যুত্‍ অধিকারী গুরুতর জখম হন। তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় কুলতলি থানার পুলিশ ৫ জনকে আটক করেছে।  

অন্যদিকে, ২৪ ঘণ্টার ব্যবধানে ভাঙড় থেকে ফের উদ্ধার হল বোমা। ভোটের মুখে পরপর দু’দিনে একই এলাকা থেকে প্রায় তিন ডজন বোমা উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে চালতাবেড়িয়া এলাকায় আবারও অভিযান চালায় কাশীপুর থানার পুলিশ। খালপাড়ে একটি বস্তার মধ্যে থেকে উদ্ধার হয় ১৩টি তাজা বোমা। এর আগে রবিবার মাঝরাতে চালতাবেড়িয়ার একটি বাঁশবাগান থেকে ২১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল বলে আশঙ্কা স্থানীয়দের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget