এক্সপ্লোর

WB Election 2021: দুবরাজপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার বিজেপিরই বুথ সভাপতি

আদি বনাম নব্যের দ্বন্দ্বেই কি খুন হতে হল দুবরাজপুরের বিজেপি কর্মীকে? বীরভূমে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায়, বিজেপিরই বুথ সভাপতি গ্রেফতার হওয়ার পর, এই প্রশ্নই এখন জোরাল হচ্ছে।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বীরভূমের দুবরাজপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় বুথ সভাপতি দুলাল ডোমকে গ্রেফতার করল পুলিশ। মৃতের স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামীকে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন নব্য বিজেপিতে যোগদানকারী দুলাল ডোম। খুনের নেপথ্যে তাঁরই হাত রয়েছে বলে অভিযোগ মৃতের স্ত্রীর। যদিও ফাঁসানো হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন দুলাল ডোম।

আদি বনাম নব্যের দ্বন্দ্বেই কি খুন হতে হল দুবরাজপুরের বিজেপি কর্মীকে? বীরভূমে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায়, বিজেপিরই বুথ সভাপতি গ্রেফতার হওয়ার পর, এই প্রশ্নই এখন জোরাল হচ্ছে। নিহত বিজেপির কর্মীর স্ত্রীর দাবি, তাঁর স্বামী পতিহার ডোম দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। সোমবার দলের কর্মিসভায় তাঁর স্বামীর সঙ্গে বচসা বাঁধে সদ্য বিজেপিতে যোগ দেওয়া দুলাল ডোমের। অভিযোগ, পতিহারকে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন দুলাল।  রাতে বাড়ি ফিরে আসার পর, ফের দুলাল ডোমের ফোনেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন পতিহার। আর ফেরেননি। মঙ্গলবার, তৃতীয় দফার ভোটের দিন, বাড়ির অদূরে, মাঠ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। 

মৃত বিজেপি কর্মীর স্ত্রী জয়শ্রী ডোম বলেন, ‘‘কাল কথা কাটাকাটি হয়। রাতে দুলাল ফোন করে। তারপরই বেরিয়ে যায়। আমি বিজেপি তৃণমূল বুঝি না। দুলালই খুন করেছে ৷’’ মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগের ভিত্তিতে, বিজেপির বুথ সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ধৃত বিজেপি নেতা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,মৃত্যুর আগে বিজেপি কর্মী পতিহারকে মারধর করা হয়। মঙ্গলবার, বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দুবরাজপুর। পুলিশ মৃতদেহ উদ্ধারে গেলে, জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পায়ে আঘাত লাগে দুবরাজপুর থানার ওসির। মাথা ফাটে এএসআই-এর। বিজেপি দাবি করে, খুনের নেপথ্যে তৃণমূল রয়েছে। যদিও, চাঞ্চল্যকরভাবে নিহত বিজেপি কর্মীর পরিবার খুনের অভিযোগ তোলে বিজেপিরই বুথ সভাপতির বিরুদ্ধে! এবার সেই ঘটনাতেই গ্রেফতারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget