এক্সপ্লোর

WB Election 2021: মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি

এবার এগরার সভায় অমিত শাহের চাঞ্চল্যকর দাবি, ভাইপোর কাটমানি যায় মমতার হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়।

দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল বিজেপি। এতদিন দুর্নীতি ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করত তারা। এবার এগরার সভায় অমিত শাহের চাঞ্চল্যকর দাবি, ভাইপোর কাটমানি যায় মমতার হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপিই সবচেয়ে বড় তোলাবাজ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতাদি। মোদিজি সোনার বাংলা গড়তে চান। ভাইপোর কাটমানির টাকা যাচ্ছে দিদির কাছে ৷’’ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘দিল্লি সরকার রাবনের সরকার-দুর্জোধনের সরকার-দানবের সরকার-দৈত্যের সরকার। গদ্দারের সরকার-মীরজাফরের সরকার ৷’’

মাঝে কয়েকদিনের ব্রেক। ফের ভোটের প্রচারে নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে মুখে সেই ভাইপো। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ফের পুরনো কৌশলে শান দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর এরইসঙ্গে প্রথমবার কাটমানির টাকা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছয় বলে চাঞ্চল্যকর অভিযোগ শানালেন অমিত শাহ। আর এক্ষেত্রে তৃণমূল নেত্রীর পুরনো মন্তব্যকে হাতিয়ার করে খোঁচা দিলেন তিনি। এর আগে গত ৭ মার্চ শিলিগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘একটা গরিব লোক তোলাবাজি করলে ৫টাকা, ১০টাকা, ৫০০ টাকা হয়, আর আপনার বন্ধু তো আম্বানি আদানি ৷’’

এগরার সভায় এদিন অমিত শাহ বলেন, ‘‘সব কাজে কাটমানি দিতে হচ্ছে। তোলাবাজি হচ্ছে। আর মমতাদিদি বলেন যে ৫০০ টাকা নিয়েছে, তাতে কী হয়েছে। আরে মমতাদিদি আপনার বিষয়টা আলাদা। ভাইপোর কাটমানি আপনার কাছে আসে। বাংলার গরিব শ্রমিক, মৎস্যজীবীদের কাছে ৫০০ টাকা অনেক বড়। বিজেপি ক্ষমতায় এলে আপনাদের পাঁচ আনাও কাটমানি দিতে হবে না।’’ বাঁকুড়ার সভায় নরেন্দ্র মোদি বলেন, ‘‘সিন্ডিকেটে আপত্তি নেই দিদির, কারণ যত সিন্ডিকেট ফুলবে, ততই কাটমানির টাকা বাড়বে ৷’’

বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।অমিত শাহের পাশাপাশি নরেন্দ্র মোদির গলাতেও সেই ভাইপো আক্রমণ!পাল্টা কৌশলে মোদির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাঁকে কোন সরকার কত উন্নয়ন করেছে তা নিয়ে বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়নার সভায় তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী আমায় এসে গালিগালাজ করছেন। উনি আমার চেয়ে বয়সে বড়। ওনার গালাগালি আমার কাছে আশীর্বাদ। কিন্তু, উনি বাংলার জন্য কী করবেন, সেটা কেন বলছেন না ৷’’

সব মিলিয়ে ভোটের প্রচারের শুরু থেকে এখন মাঝপথ অবধি ৷ বিজেপির লড়াইটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তেমনই তাঁদের নিশানাতেও একজনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget