এক্সপ্লোর

JP Nadda Bengal Visit: দফায় দফায় বোমাবাজি, নাড্ডার নৈহাটি সফরের আগেই উত্তপ্ত ভাটপাড়া

JP Nadda Bengal visit: নৈহাটিতে নাড্ডার সফরের আগে বোমার শব্দে কেঁপে উঠল ভাটপাড়া।

সমীরণ পাল, ভাটপাড়া: উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরের আগে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। প্রথমে বিজেপির এক বিদায়ী কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ। কিছুক্ষণ পরেই তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমাবাজি হয়। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি ও তৃণমূল। 

আবারও অশান্ত ভাটপাড়া! ফের সেই অশান্তি! ফের হিংসা! বৃহস্পতিবার নৈহাটিতে নাড্ডার সফরের আগে বোমার শব্দে কেঁপে উঠল ভাটপাড়া! বুধবার রাতে প্রথমে বিজেপির ২২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়! কিছুক্ষণের মধ্যেই বোমাবাজি তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে! এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি ও তৃণমূল। পুলিশ সূত্রে খবর, ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজেপির অভিযোগ, এদিন রাতে নাড্ডার পরিবর্তন যাত্রা কর্মসূচির জন্য এলাকায় পোস্টার, ব্যানার লাগাচ্ছিলেন দলীয় কর্মীরা। সেসময়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাঁদের ওপর হামলা চালায়। ভাটপাড়ার বিজেপি কর্মী সৌরজিত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘নাড্ডা আসবেন বলে পতাকা লাগাচ্ছিলাম। ২২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের বাড়িতে বোমা মেরেছে। ২ জন হাসপাতালে ভর্তি।’

আজ সকালে ২২ নম্বর ওয়ার্ডেই তৃণমূলের একটি মিছিল বেরোয়। তৃণমূল নেতা-কর্মীদের দাবি, মিছিল শেষে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। ভাটপাড়ার তৃণমূল কর্মী রবি তিওয়ারির অভিযোগ, ‘পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করা হয়। দলীয় কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে। আহত হয়েছে কয়েকজন।’

বোমা, গুলি, রক্ত, খুন...লোকসভা ভোটের আগে থেকে ভাটপাড়ায় যে অশান্তির সূত্রপাত হয়েছে, তা বিধানসভা ভোট পর্যন্ত চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget