এক্সপ্লোর

WB Election 2021: হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, মমতার প্রার্থীপদ বাতিলের দাবি শুভেন্দুর

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি শুভেন্দু অধিকারীর।মমতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ শুভেন্দুর। তথ্য গোপনের অভিযোগে মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ শুভেন্দুর।

কলকাতা: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি শুভেন্দু অধিকারীর।মমতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ শুভেন্দুর। তথ্য গোপনের অভিযোগে মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ শুভেন্দুর।
মনোনয়নের সময় হলফনামায় মমতা তথ্য গোপন করেছেন বলে অভিযোগ শুভেন্দুর। হলফনামায় মমতার বিরুদ্ধে ৬টি মামলা গোপন করা হয়েছে বলে তাঁর অভিযোগ। মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে শুভেন্দুর নির্বাচনী এজেন্টের অভিযোগ, ‘মমতার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে অসমে, একটি মামলা সিবিআইয়ের।’

উল্লেখ্য, নন্দীগ্রামে এবার হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি মমতা ও শুভেন্দু।  একদা ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাণ্ডা পাল্টে এবার বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন শুভেন্দু।  

বিধানসভা ভোট ২৯৪টি আসনে। এপিসেন্টার নন্দীগ্রাম। সেখানকার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 
গত ১০ মার্চ, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নে তিনি জানান, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। 
কিন্তু, শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্টের দাবি, মমতার বিরুদ্ধে ৬টি ফৌজদারি মামলা রয়েছে। এই প্রেক্ষিতে, সোমবার কমিশনে অভিযোগপত্র পাঠান তিনি।দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থিপদ বাতিল করা হোক!

এদিন এক সভায় শুভেন্দু বলেন, এ জন্যই ওনাকে আমরা মিথ্যাশ্রী বলছি, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। পাল্টা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ওরা ভয় পাচ্ছে, সেজন্য আজ নমিনেশন বাতিলের দাবি জানাচ্ছে।

তবে বেলা গড়াতেই বিতর্ক অন্য দিকে মোড় নেয়! শুভেন্দু শিবিরের অভিযোগপত্রের, ৬ নম্বরে সিবিআইয়ের একটি মামলার কথা উল্লেখ করা হয়।

কিন্তু, সিবিআই সূত্রের দাবি, যে মামলার কথা বলা হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নন। ২০০৮ সালে আসানসোলে এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে বেনামী সম্পত্তি সংক্রান্ত মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী-র নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তাঁর নাম তোলা হয় চার্জশিটে। 
এই তথ্য সামনে আসার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এইভাবে মমতাকে রোখার চেষ্টা হলে,  ২৯১টি পাবে তৃণমূল।

এদিকে নির্বাচন কমিশন সূত্রের খবর, মনোনয়নপত্রের সঙ্গে সম্পত্তি এবং ফৌজদারি মামলার সংক্রান্ত তথ্য, হলফনামার আকারে জমা দিতে হয় প্রার্থীকে। তবে সেই হলফনামায় উল্লেখ করা তথ্যের সত্যতা যাচাইয়ের দায়িত্ব রিটার্নিং অফিসারের নয়। যিনি অভিযোগ করছেন, তাঁকে কাউন্টার এফিডেভিট দিতে হয় রিটার্নিং অফিসারের কাছে। সেই এফিডেফিট ওয়েবসাইটে তুলে দেওয়া হয়। তবে এক্ষেত্রে মনোনয়ন বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

নন্দীগ্রামে আসল যুদ্ধর আগে, এখন মনোনয়ন পত্র ঘিরে নতুন বিতর্ক।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget