এক্সপ্লোর

WB Election 2021: শুধু পশ্চিমবঙ্গ নয়, ভোটমুখী সব রাজ্যেই আগে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সিআরপিএফ-দের পাঠানো হয়ে থাকে। কোন কোন জায়গাগুলি স্পর্শকাতর তা আগেভাগে বুঝে নিতেই এই পদক্ষেপ করা হয়ে থাকে। এই প্রক্রিয়া চলে আসছে ১৯৮০ সাল থেকেই।’

নয়াদিল্লি: লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানোর রেওয়াজ, যে নিয়ম চলে আসছে ১৯৮০ থেকে। সোমবার এমনই বার্তা দিল নির্বাচন কমিশন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর এমনটাই।

ভোটমুখী বঙ্গে নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই রাজ্যে আসতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার রাজ্যে প্রথম পা রেখেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিছুদিনের মধ্যেই রাজ্যে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসার কথা। আর ভোটের দিনক্ষণ ঘোষণার আগেভাগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পড়া নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর।

চলতি বিতর্কের মাঝে তাই বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ স্বপক্ষে বার্তা দিয়েছে। সংবাদসংস্থার দেওয়া খবর অনুযায়ী নির্বাচন কমিশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সিআরপিএফ-দের পাঠানো হয়ে থাকে। কোন কোন জায়গাগুলি স্পর্শকাতর তা আগেভাগে বুঝে নিতেই এই পদক্ষেপ করা হয়ে থাকে। এই প্রক্রিয়া চলে আসছে ১৯৮০ সাল থেকেই।’

নির্বাচন কমিশন তাদের বিবৃতিতে জুড়েছে, ‘২০১৯ সালে গত লোকসভা ভোটের আগেও বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগেভাগেই পাঠানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। আর শুধু পশ্চিমবঙ্গই নয়, বিধানসভা ভোট হতে চলা অপর তিন রাজ্য কেরল, অসম, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীতেও আগেভাগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে।’

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পা রাখার আগে থেকেই চড়ছিল তৃণমূল-বিজেপি তরজা। তারপর কেন্দ্রীয় বাহিনী এসে পড়ার পর বাগযুদ্ধের বহর আরও বেড়েছে। একাধিক তৃণমূল নেতা যে বিষয় নিয়ে মুখ খুলেছে। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,‘কেন্দ্রীয় পুলিশ নিয়ে আসবে ভয় পাবেন না। বেশি ভয় দেখালে বাড়ির মেয়েরা খুন্তি নিয়ে দাঁড়াবে। নিজের এলাকায় নজর রাখুন, অনেক জায়গায় টাকা দেওয়া হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। ফর্মুলা দেখে এলাকা দখল করতে গুণ্ডা নিয়ে আসছে বিজেপি। বহিরাগতদের ঢুকতে দেবেন না। রথযাত্রা ফ্লপ, বাইরে থেকে লোক ভাড়া করে আনছে। প্রতিদিন লোক নাকি হামলা করে ? আগে নিজেদের সামলাও। পুরাতনরা কেউ নেই, কিছু এঁচোড়ে পাকা আছে, তারাই বিজেপিকে খেয়ে নিচ্ছে। ২০২১ সালে সবচেয়ে বেশি ভোটে জিতবে তৃণমূল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget