এক্সপ্লোর

WB Election 2021: সাঁঁইবাড়ি দিবসে অনুপস্থিত কংগ্রেস, জোটের বাধ্যবাধকতা, কটাক্ষ তৃণমূলের

West Bengal Assembly Election 2021: সাঁই পরিবারের পক্ষ থেকে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি, দাবি কংগ্রেসের।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: পাঁচ দশক পরেও রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ফের প্রাসঙ্গিক হয়ে উঠল সাঁইবাড়ি হত্যাকাণ্ড। ৫১-তম বছরে শহিদ বেদিতে মাল্যদান করতে এল না কংগ্রেস। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল ও সাঁই পরিবারের অভিযোগ, সাঁইবাড়ি হত্যাকাণ্ডের স্মৃতি ভুলে গেছে কংগ্রেস। বিধানসভা নির্বাচনে জোট করে ভোটে লড়ছে। তাই জোটের বাধ্যবাধকতা থেকেই আসেনি কংগ্রেস। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেসের পাল্টা দাবি, সাঁই পরিবারের পক্ষ থেকে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। তাই তাঁরা জেলা কংগ্রেস অফিসেই শহিদদের মালা পরিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার ছিল বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫১-তম বছর। অভিযোগ, ১৯৭০ সালের ১৭ মার্চ সাতসকালে সিপিএমের হাতে খুন হন সাঁইবাড়ির দুই ছেলে মলয় সাঁই, প্রণব সাঁই এবং বাড়ির গৃহশিক্ষক জীতেন রায়। প্রতি বছরই এই দিনটিকে স্মরণ করে আসছেন জেলার কংগ্রেস নেতা-কর্মীরা। ২০১১ সাল থেকে কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও সাইঁবাড়ি দিবস পালন করে আসছে। একদিকে বর্ধমান শহরের তেলমারুই পাড়ায় সাঁইবাড়ির শহিদদের বেদিতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার পাশাপাশি জেলা কংগ্রেস ভবনেও পৃথকভাবে এই দিনটি পালন করে আসছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। কিন্তু এবারেই সেই ধারায় ছেদ পড়ল। কংগ্রেসের পক্ষ থেকে এবার শহিদ বেদীতে মাল্যদান করা হয়নি।

এখানেই সাঁই পরিবারের গৃহবধূ তথা তৃণমূল নেত্রী উমা সাঁইয়ের অভিযোগ, ‘যে সাঁইবাড়িকে সিপিএম ধ্বংস করে দিল, সেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তারা এল না। এটা খুব খারাপ লাগল। ভোটে জোট করার জন্য এল না। সাঁইবাড়ির স্মৃতি ভুলে গেছে কংগ্রেস। এটা বেদনাদায়ক।’

পাশাপাশি একই অভিযোগ করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ।

যদিও এই অভিযোগ মানতে নারাজ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্যের দাবি, ‘জেলা পার্টি অফিসে তিন শহিদকে স্মরণ করেছি।’ পাল্টা তৃণমূলকে দোষারোপ করে তাঁর দাবি, ‘এতদিনে সাঁইবাড়ি হত্যাকাণ্ডে দেষীদের চিহ্নিত করে শাস্তি দিতে পারেনি। তাছাড়া সাঁই পরিবারের পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

বুধবারই তেলমারুইপাড়ায় সাঁইবাড়ির শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান একঝাঁক তৃণমূল নেতা। এদিন দুপুরে এসে শ্রদ্ধার্ঘ্য জানান বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর সঙ্গে হাজির ছিলেন বর্ধমান উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশীথ মালিক, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সহ তৃণমূলের অন্যান্য নেতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget