এক্সপ্লোর

WB Election 2021: শোভন-বৈশাখী কি অমিতাভ আর রেখা? বিস্ফোরক দেবশ্রী

শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূল ছেড়েছেন দেবশ্রী রায়। রাজনৈতিক মহলের খবর, শোভন-বৈশাখীর জন্যই এতদিন বিজেপিতে যোগ দিতে পারেননি দেবশ্রী।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূল ছেড়েছেন দেবশ্রী রায়। রাজনৈতিক মহলের খবর, শোভন-বৈশাখীর জন্যই এতদিন বিজেপিতে যোগ দিতে পারেননি দেবশ্রী। যদিও শোভন-বৈশাখীর প্রসঙ্গ উঠতেই ক্ষোভ উগরে দিলেন দেবশ্রী। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বাংলায় এক সময়কার পয়লা নম্বর অভিনেত্রী বললেন, ‘ওরা অমিতাভ বচ্চন আর রেখা নয় যে ওদের নিয়ে এত আলোচনা করব। আই অ্যাম নট ইন্টারেস্টেড। অমিতাভ-রেখাকে দেখে বড় হয়েছি। ওদের কিছু হলে বিচলিত হব। তবে শোভন-বৈশাখী কতবার দল থেকে বেরবে, কতবার ঢুকবে আমার তা নিয়ে মাথাব্যথা নেই। ওদের নিয়ে এতটুকু আগ্রহী নই।’

শোভন একাধিকবার দাবি করেছেন যে, তিনিই রায়দিঘি থেকে দেবশ্রীকে জিতিয়ে এনেছেন। যা শুনে ক্ষিপ্ত অভিনেত্রী। বলছেন, ‘দেবশ্রী রায় না হয়ে যদি মালতী রায় বা মাধবী রায় হতো, শোভনবাবু তাঁকে রায়দিঘিতে নিয়ে গিয়ে জেতাতে পারতেন!’

এবার কি তাহলে বিজেপিতে যাবেন রায়দিঘির বিধায়ক? দেবশ্রী বলছেন, ‘কেউ সম্মান দিয়ে ডাকলে ভেবে দেখব। সম্মান ভীষণ গুরুত্বপূর্ণ। সম্মানের সঙ্গে ডাকলে, আমার দরজা খোলা আছে।’ যা নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের। পুরনো নীতি ভুলে দলে এলে স্বাগত, মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।

তৃণমূল ছাড়লেন কেন? দেবশ্রী বলছেন, ‘আমি শর্ত দিয়েছিলাম রায়িদিঘি থেকে দাঁড়াব না। তারপর আমার সঙ্গে কুণালবাবুর (কুণাল ঘোষ) দেখা হয়। ফোনেও কথা হয়। উনি বলেন দলের বিরুদ্ধে কিছু বলবেন না আপনি। আমি ওঁকে বলি যে, দশ বছর ধরে বিধায়ক রয়েছি। চ্যালেঞ্জ করে বলছি কোনও সংবাদমাধ্যম বলতে পারবে না দলের বিরুদ্ধে একটা শব্দও বলেছি। উনি বলেন, একটি ব্যস্ত আছি। আপনার সঙ্গে বসে সমস্ত অভিযোগ, অনুযোগ শুনব। এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। আমি সময় মতো বসে পড়ব। ওঁর জন্য অপেক্ষা করলাম। উনি এত ব্যস্ত, ব্যস্ত হতেই পারেন। শাসক দলের নেতা-মন্ত্রী ওঁরা। আমি সাধারণ মানুষ। অনেকদিন অপেক্ষা করলাম। কুণালবাবুর একটুও সময় হল না। ৫ মিনিটও সময় হল না বসে কথা বলার। অপেক্ষা করে দেখলাম, কারওরই সময় নেই কথা বলার। সবাই ব্যস্ত। নেতা-মন্ত্রী মানুষ। তাই আমি নিজের সিদ্ধান্ত নিলাম।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget