এক্সপ্লোর

WB Election 2021: টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপি-তে মুর্শিদাবাদের নবগ্রামে গতবারের প্রার্থী

Dilip Saha joined BJP: সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিধায়ক কানাই মণ্ডল। তিনি এবার তৃণমূলের প্রার্থী।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: টিকিট না পাওয়ার ক্ষোভ? মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের গতবারের প্রার্থী দিলীপ সাহা যোগ দিলেন বিজেপিতে। ২০১৬-র বিধানসভা ভোটে তিনি হারেন সিপিএমের কানাই মণ্ডলের কাছে। দলবদলের পর সেই কানাই মণ্ডলকেই নবগ্রামে টিকিট দিয়েছে তৃণমূল। যথারীতি এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কথায় বলে, কে কার দাবার বোড়ে, কে-ই বা জানে! বিধানসভার মেগা ফাইনালের আগে দলবদলের হিড়িক দেখে অনেকেরই সেকথা মনে পড়ছে! একই ছবি মুর্শিদাবাদের নবগ্রামেও। বিধায়ক কানাই মণ্ডল অনেক আগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ২০১৬-র ভোটে তিনি যাঁকে হারিয়েছিলেন, সেই দিলীপ সাহা আবার তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। জার্সি বদলের আবার কি মুখোমুখি লড়াই হবে দিলীপ-কানাইয়ের? দিলীপ সাহা বলেছেন, ‘বিজেপিকে শক্তিশালী করার জন্যই যোগ দিলাম ৷’ নবগ্রামের তৃণমূল প্রার্থী কানাই মণ্ডল আবার তাঁর গতবারের প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করে  বলছেন, ‘ওকে প্রার্থী করা হোক না হোক, তাতে কোনও প্রভাব পড়বে না।’

২০১৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম আসনে, বাম-কংগ্রেসের জোট প্রার্থী কানাই মণ্ডল ৩৮ হাজার ৪৪৩ ভোটে তৃণমূল প্রার্থী দিলীপ সাহাকে পরাজিত করেন। তবে ৬১ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন দিলীপ সাহা।

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এবারও, নবগ্রামে টিকিট পেয়েছেন বিদায়ী বিধায়ক কানাই মণ্ডল। এবার সিপিএম প্রার্থী কৃপাসিন্ধু ঘোষ। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। ২০১৬-তে নবগ্রামে দ্বিতীয় স্থানে থাকা দিলীপ সাহা বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর টিকিটপ্রাপ্তি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও, এ ব্যাপারে জেলা বিজেপি নেতৃত্ব কিছু বলতে চায়নি। মুর্শিদাবাদের উত্তর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি সুদীপ দাস বলেছেন, ‘২০১৬-তে তৃণমূলের প্রার্থী আমাদের সঙ্গে এলেন। আমাদের দল শক্তিশালী হবে।’

দিলীপ সাহাকে আক্রমণ করে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবু তাহের বলেছেন, ‘ও যতই বিজেপি-তে যোগ দিক না কেন, নবগ্রামের মানুষ ওকে মেনে নেবে না ৷’

আগামী ২৬ এপ্রিল, সপ্তম দফায় ভোট মুর্শিদাবাদের নবগ্রামে। ত্রিমুখী লড়াইয়ে শেষপর্যন্ত কে বাজিমাত করবে, তার উত্তর মিলবে ২ মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget