এক্সপ্লোর

West Bengal Election 2021: ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের আগে DYFI নেত্রীর হুঁশিয়ারি, বামেরা মার খেলে পাল্টা দিতেও পারে, কটাক্ষ TMC, BJP-র

'আর মার খাওয়ার দিন নয়, মার দিলে পাল্টা মার খাবে। পুলিশ যদি পুলিশের ভূমিকা গ্রহণ করে তাহলে সাধুবাদ, তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করলে জবাব পাবে।'

মালদা: মার খেলে পাল্টা মার দেওয়ায় হুঁশিয়ারি দিয়ে বিতর্কে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বেকার সমস্যা, বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি! সহ নানা অভিযোগে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI। মালদার ইংরেজবাজারে সেই অভিযানের প্রস্তুতি সভার মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন সিপিএমের যুব সংগঠনের সভানেত্রী। পুলিশ-প্রশাসনের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে, বামেরা মার খেতেও পারে, আবার মার দিতেও পারে। কেউ যদি ইট ছোড়ে, ১১ ফেব্রুয়ারি দেখাবে, আর মার খাওয়ার দিন নয়, মার দিলে পাল্টা মার খাবে। পুলিশ যদি পুলিশের ভূমিকা গ্রহণ করে তাহলে সাধুবাদ, তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করলে জবাব পাবে। পাল্টা সিপিএমকে আক্রমণে একজোট হয়েছে তৃণমূল-বিজেপি। মালদা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর দুলাল সরকার কটাক্ষ করেছেন, বর্তমানে সিপিএম সর্বহারা দল। তাদের কোন অস্তিত্ব নাই। যাদের কেউ নেই, তারা এ ধরনের কাজ করে। কারণ বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। অবান্তর কথা বলে বলে প্রচারে আসছে। এদের কোনও গুরুত্ব নেই। আর জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেছেন, মীনাক্ষী মুখার্জি অনেক কথাই বলেছেন। তাকে বাংলার মানুষ কেউ চেনেন না। অনেক কথা বলার পরে তাদের হয়তো ধারণা হয়েছে যে তারা মনে হয় সরকারে আসছে। পরিষ্কার বলে দিতে চাই, বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে। বিধানসভা ভোটে তৃণমূল-বিজেপির লড়াইয়ের মধ্যে কি দাগ কাটতে পারবে বাম-কংগ্রেস? নির্ণায়ক হয়ে উঠতে পারে তারা? ঘটনাচক্রে আজই বাম-কংগ্রেস আসন বোঝাপড়ার পথে এক পা এগিয়ে ঠিক করেছে, ১৯৩টি আসনে তারা যৌথ ভাবে লড়বে। বামেরা প্রার্থী দেবে ১০১টিতে, কংগ্রেস ৯২টি আসনে। বাকি ১০১টি আসন রফা নিয়ে আগামীদিনে দুদলের আরও আলোচনা হবে। বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু বলেছেন, বিজেপিকে হারাতেই হবে। শেষ পর্যন্ত বাম-কংগ্রেস জোট বিধানসভা ভোটে কতটা দাগ কাটবে, তা সময়ই বলবে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য়, দুটি দলই তৃণমূল জমানায় লাগাতার শক্তি হারাতে হারাতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে, সময়ের প্রয়োজনে অস্তিত্ব রক্ষার তাগিদেই পরস্পরের হাত ধরতে বাধ্য হয়েছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget