এক্সপ্লোর

WB Election: ভোট শুরু হল বলে, তার আগে ফিরে দেখা ষোলো

West Bengal Assembly Elections 2021: এবারের ভোটে ফের ক্ষমতা দখল করবে তৃণমূল? না কি বাজিমাত করবে বিজেপি? প্রভাব ফেলতে পারবে সংযুক্ত বাম-কংগ্রেস-আইএসএফ জোট?

কলকাতা: ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেবার কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিধানসভা নির্বাচনে লড়াই করে তৃণমূল। পরে অবশ্য জোট ভেঙে সরকার থেকে বেরিয়ে যায় কংগ্রেস। তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৬ সালে ফের বিধানসভা নির্বাচন হয়। সেবারের ভোটে তৃণমূল একা লড়াই করে। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট বেঁধে ভোটে লড়ে। তবে এই জোট নির্বাচনের ফলে কোনও প্রভাবই ফেলতে পারেনি। ২০০-রও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল। ফের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি হ্যাটট্রিকের অপেক্ষায়। এবার অবশ্য রাজ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে শাসক দল তৃণমূল, অন্যদিকে বিজেপি আর বাম-কংগ্রেসের জোট। বহুদিন পর এরাজ্যে তিনটি আলাদা শক্তি বিধানসভা ভোটে লড়াই করছে। ভোটের ফল কী হবে, সেটা সময়ই বলে দেবে। রাজ্যের মানুষই ঠিক করবেন তাঁরা কাদের ভোট দেবেন। তার আগে ফিরে দেখা যাক ২০১৬ সালের বিধানসভা ভোটে কী ফল হয়েছিল।

২০১৬ সালের ভোট শুরু হয় ৪ এপ্রিল এবং শেষ হয় ৫ মে। ফল প্রকাশিত হয় ১৯ মে। রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে তৃণমূলের দখলে যায় ২১১টি আসন। কংগ্রেস জেতে ৪৪টি আসনে। সিপিএম পায় ২৬টি আসন। বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে আরএসপি পায় ৩টি আসন, ফরওয়ার্ড ব্লক পায় ২টি আসন, সিপিআই পায় একটি আসন। বিজেপি জেতে ৩টি আসনে। গোর্খা জনমুক্তি মোর্চাও ৩টি আসন পায়। একটি আসনে নির্দল প্রার্থী জেতেন।

WB Election: ভোট শুরু হল বলে, তার আগে ফিরে দেখা ষোলো

শেষ হাসি হাসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই? 

ভোট শতাংশের হিসেবে তৃণমূল পায় ৪৪.৯১ শতাংশ ভোট। আসন কম পেলেও, ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। বামফ্রন্টের প্রধান শরিক দলের পক্ষে ছিল ১৯.৭৫ শতাংশ ভোট। কংগ্রেস পায় ১২.২৫ শতাংশ ভোট। বিজেপি পায় ১০.১৬ শতাংশ ভোট। আর কোনও দলই শতাংশের হিসেবে দুই অঙ্কের ভোট পায়নি।

WB Election: ভোট শুরু হল বলে, তার আগে ফিরে দেখা ষোলো

বাজিমাত করবে বিজেপি?

২০১৬ সালের ভোটে কলকাতার ১১টি আসনের সবগুলিই যায় তৃণমূলের দখলে। উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনের মধ্যে ২৭টিতেই জয় পায় তৃণমূল। ৩টি করে আসন পায় বামফ্রন্ট ও কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনায় ৩১টি আসনের মধ্যে ২৯টিই জেতে তৃণমূল। ২টি আসনে জয় পায় বামফ্রন্ট। হাওড়ায় ১৬টি আসনের মধ্যে ১৫টি জেতে তৃণমূল, একটি পায় কংগ্রেস। হুগলিতে ১৮টি আসনের মধ্যে ১৬টিই জেতে তৃণমূল, একটি করে জেতে কংগ্রেস ও বামফ্রন্ট। পূর্ব মেদিনীপুরে ১৬টি আসনের মধ্যে ১৩টি পায় তৃণমূল এবং ৩টি পায় বামফ্রন্ট। পশ্চিম মেদিনীপুরে ১৯টি আসনের মধ্য়ে ১৭টিতেই জয় পায় তৃণমূল। একটি করে আসন পায় কংগ্রেস ও বিজেপি। অবিভক্ত বর্ধমানে ২৫টি আসনের মধ্যে ১৯টি পায় তৃণমূল। ৫টি আসন পায় বামফ্রন্ট এবং ১টি পায় কংগ্রেস। বীরভূমে ১১টি আসনের মধ্যে ৯টি পায় তৃণমূল। ১টি করে পায় কংগ্রেস ও বামফ্রন্ট। মালদায় ১২টি আসনের মধ্যে ৮টি জেতে কংগ্রেস। ১টি করে পায় তৃণমূল, বাম, বিজেপি। মুর্শিদাবাদে ২২টি আসনের মধ্যে ১৪টি পায় কংগ্রেস। ৪টি করে আসন পায় তৃণমূল ও বামেরা। নদিয়ায় ১৭টি আসনের মধ্যে ১৩টি পায় তৃণমূল। কংগ্রেস ৩টি এবং বামেরা একটি আসন পায়।

WB Election: ভোট শুরু হল বলে, তার আগে ফিরে দেখা ষোলো

তৃণমূল-বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে বাম-কংগ্রেস-আইএসএফ জোট? ছবি সৌজন্যে পিটিআই

এবার কী হবে? বাজিমাত করতে পারবে গেরুয়া শিবির, না কি পিকে-র ট্যুইট মিলে যাবে ২ মে? অপেক্ষা আর প্রায় মাস দু’য়ের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget