এক্সপ্লোর

WB Election 2021: প্রচারে কাঁসর ঘণ্টা বিলি, হাবড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

হাবড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘ভোটের সময় কাঁসর ঘণ্টা, আপেল এগুলো কিছুই কি দিতে পারেন কেউ? ভোটের আগে কিছু দেওয়া মানেই নিয়মভঙ্গ৷’’

সমীরণ পাল, হাবড়া: ভোটের প্রচারে গিয়ে কাঁসর ঘণ্টা বিলি করে, বিতর্কের মুখে পড়লেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। যদিও কোনও নিয়ম ভাঙেননি, এই দাবিতে অনড় রাহুল সিনহা।

রবিবার সকালে আপেল বিলি করে বিতর্কে জড়িয়েছিলেন। দু’দিনের মাথায় এবার কাঁসর ঘণ্টা বিলি করলেন হাবড়ার বিজেপি প্রার্থী। নতুন করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মঙ্গলবার বিকেলে হাবড়া এক নম্বর রেল গেটের কাছে, মতুয়াদের একটি অনুষ্ঠানে, প্রায় ১৫০ জনকে উত্তরীয় ও কাঁসর ঘণ্টা বিলি করেন রাহুল সিনহা। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে, ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। 

হাবড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘ভোটের সময় কাঁসর ঘণ্টা, আপেল এগুলো কিছুই কি দিতে পারেন কেউ? ভোটের আগে কিছু দেওয়া মানেই নিয়মভঙ্গ৷’’

যদিও আগের মতো, এবারও রাহুল সিনহার দাবি, তিনি কোনও নিয়ম ভাঙেননি। হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা জানান, যা দিয়েছেন বেশ করেছেন। ‘‘কাঁসর ঘণ্টা দেওয়ার দরকার ছিল, দিয়েছি। জ্যোতিপ্রিয় কোনও নিয়ম জানেন না,’’ স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাহুল।

এর আগে, গত রবিবার, ভোট প্রচারে বেরিয়ে, শিশুদের আপেল বিলি করেন রাহুল সিনহা। তা নিয়ে শুরু হয় চাপানউতোর। ২২ এপ্রিল হাবড়া বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে, বিধিভঙ্গের অভিযোগ ঘিরে সরগরম উত্তর ২৪ পরগনার এই বিধানসভা কেন্দ্র।

বুধবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় (Habra) প্রচারে বেরিয়েছিলেন বিজেপি (BJP) প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha)। হাবড়ার ৮ নং কেন্দ্রে প্রচার করেছেন তিনি। প্রচারের শুরুতে প্রাতঃভ্রমণে বেরিয়ে দলীয় কর্মীদের নিয়ে শরীরচর্চাও করেন তিনি। 

হাবড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা গত সপ্তাহে প্রচারে বেরিয়ে সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। তাঁর প্রচার হাবড়া পুরসভার সামনে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। সাফাই কর্মীরা তাঁর বিরুদ্ধে ‘‌গো ব্যাক’‌ স্লোগানও তুলতে থাকেন। সাফাই কর্মীদের দাবি করেছিলেন, অফিস চলাকালীন সরকারি দফতরে ঢুকে প্রচার চালাতে পারেন না কোনও প্রার্থী।

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget