এক্সপ্লোর

WB Election 2021: প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামের মাটিতে ঘরের লোক-বহিরাগত বিতর্ক, চরমে মমতা-শুভেন্দু বাকযুদ্ধ

রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনের আগে তুঙ্গে প্রচার। তৃণমূল-বিজেপি চাপানউতোর হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামেও। নন্দীগ্রামের মাটিতে ঘরের লোক-বহিরাগত বিতর্ক। নন্দীগ্রামের প্রচারে ঘরের ছেলে ইমেজ তুলে ধরার চেষ্টা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনের আগে তুঙ্গে প্রচার। তৃণমূল-বিজেপি চাপানউতোর হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামেও। নন্দীগ্রামের মাটিতে ঘরের লোক-বহিরাগত বিতর্ক। নন্দীগ্রামের প্রচারে ঘরের ছেলে ইমেজ তুলে ধরার চেষ্টা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কটাক্ষ করে   বললেন, উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন! শীত, গ্রীষ্ণ, বর্ষা, আমিই থাকব। পাল্টা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, কাঁথির ছেলে, নন্দীগ্রামের ভূমিপুত্র কী করে?

 

একদা সহযোদ্ধা,  এখন প্রতিপক্ষ। নন্দীগ্রামে ভোটের আগে দুই প্রতিপক্ষর বাঁধনহীন বাগযুদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বললেন, “একদিন এমন অবস্থা হবে, না ঘরকা থাকবে না ঘাটকা হয়ে যাবে। সেদিন বুঝতে পারবে কী করেছে।”

 

পাল্টা শুভেন্দু বলেছেন, উনি ফেরেব্বাজ, ফোর টুয়েন্টি।

 

জমি আন্দোলনের আঁতুরঘরের ভোট প্রচারের ছত্রে ছত্রে এখন ধর্ম-রাজনীতির মিশেল।কিন্তু, কেউই আবার প্রকাশ্যে তা মানতে নারাজ।

 

নন্দীগ্রামে এখন কে কত দিয়েছে, আর কে কত পেয়েছে, তা নিয়ে দুই প্রাক্তন সহযোদ্ধার মধ্যে বাগযুদ্ধ। একে অপরকে বহিরাগত থেকে বিশ্বাসঘাতক প্রমাণ করার মরিয়া চেষ্টা।

 

ঠাকুরচকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি পরিবহণমন্ত্রী, পরিবেশ, সেচ, সব তো দিয়েছিলাম, এইচডিএ চেয়ারম্যান করেছি, বাবাকে দিঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করেছি, ওর ভাইকে কাঁথি মিউনিপ্যালিটির চেয়ারম্যান করেছি, কো অপারেটিভ ব্যাঙ্কর মালিক,এখন টাকা প্রচুর, বিজেপি বলছে, কী টাকা বাঁচাও, না হলে গলায় দড়ি দিয়ে মর'।

 

পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,' ১০ বছর ধরে নন্দীগ্রামের মানুষ ওনার সঙ্গে ছিলেন উনি কতবার নন্দীগ্রামে গেছিলেন? কেন ওখানে একটা অফিস খুলে উন্নয়ন করলেন না? আজকে আমাদের পার্টির নেতাকে ফোন করে বলছেন, চলে এসো সহযোগিতা করতে। ওকে গদ্দারি শেখাচ্ছেন? গদ্দারিটা উনি করেছিলেন, সেই জন্যে বাকিদের গদ্দার বলার অধিকার নেই ওনার'।

 

তৃণমূল-বিজেপির দুই হেভিওয়েটের শক্তিপ্রদর্শনের মধ্যেই নন্দীগ্রামের তরুণ তুর্কি ছাপোষা সিপিএম প্রার্থীর প্রশ্ন, চাকরি কোথায়? বেকারত্ব ঘুঁচল কোথায়? পেটের ভাত কোথায়?

 

গতকাল নন্দীগ্রামের আসাদতলায় রোড শোয়ের পর সভা করেন শুভেন্দু অধিকারী। গ্রামে আগে থেকে জমায়েত করেছিল তৃণমূল। সভা সেরে শুভেন্দু বেরোতেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। শুভেন্দুর গাড়ির দিকে তেড়ে যান গাড়ির দিকে।কেন্দ্রীয় বাহিনী তৎপরতা দেখিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। হটিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের।গোটা ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় তাদের কোনও দায় নেই।

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget