এক্সপ্লোর

WB Election 2021: ‘মডেল কোড অফ কনডাক্ট আসলে মোদি কোড অফ কনডাক্ট!’ কমিশনকে আক্রমণ মমতার

কোচবিহারে ঢুকতে কমিশনের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সেখানে যাচ্ছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শীতলকুচিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী।

কলকাতা:  শীতলকুচিতে ৫ জনের মৃত্যুর পর কোচবিহারে ৭২ ঘণ্টা রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষিদ্ধ করায় নির্বাচন কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর ট্যুইট, নির্বাচন কমিশনের মডেল কোড অফ কনডাক্ট আসলে মোদি কোড অফ কনডাক্ট! বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেও আমার মানুষের পাশে থাকা ও তাদের বেদনা ভাগ করে নিতে চাওয়া আটকাতে পারবে মডেল কোড অফ কনডাক্ট আসলে মোদি কোড অফ কনডাক্ট! কমিশনকে আক্রমণ মমতার।

 কোচবিহারে ঢুকতে কমিশনের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সেখানে যাচ্ছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শীতলকুচিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। রাতে রাজনৈতিক নেতৃত্বকে কোচবিহারে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। মাথাভাঙা হাসপাতালের পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছিল। সেই কাজ স্থগিত রাখা হয়েছে।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তৃণমূল নেত্রীর কথা।

 উল্লেখ্য, চতুর্থ দফার ভোটে রক্তের স্রোত বয়েছে কোচবিহারের শীতলকুচিতে! কেন্দ্রীয় বাহিনীর গুলি আর দুষ্কৃতীদের বুলেটে প্রাণ গেছে ৫ জনের। এই পরিস্থিতিতে রবিবার শীতলকুচিতে যাবেন বলে ঘোষণা করেন তৃণমূল নেত্রী। কিন্তু এর কয়েকঘণ্টা পরই নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে,আগামী ৭২ ঘণ্টা, কোচবিহার জেলার ভৌগলিক সীমানার মধ্যে কোনও জাতীয় বা আঞ্চলিক কিংবা অন্য কোনও দলের নেতা-নেত্রীকে ঢুকতে দেওয়া হবে না।

নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে মুখ্যসচিব, ডিজি, জেলার পুলিশ সুপার এবং জেলাশাসককে আগামী ৭২ ঘণ্টা কোচবিহারের প্রতি মূহূর্তের পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে জানাবেন, বিশেষ পর্যবেক্ষক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

কমিশনের এই নির্দেশের সমালোচনা করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, মমতাকে আটকাতেই এই সিদ্ধান্ত। নির্বাচন কমিশন দোষী সিআরপিফের লোকেদের চিহ্নিত করতে পারলেন না। ঘটনার ভিডিও ফুটেজ দিতে পারলেন না। আর মুখ্যমন্ত্রীর যাওয়া আটকে দিলেন। এর তীব্র নিন্দা করছি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ গিয়েছেন। তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন।

ঘটনার নিন্দা করে তৃণমূল নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিন্হার ট্যুইট,মমতার কোচবিহার সফর আটকে নিজেদের গায়েই কাদা ছেটাচ্ছে কমিশন। মমতা এখনও বাংলার মুখ্যমন্ত্রী। যেখানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেখানে যাওয়া তাঁর কর্তব্যের মধ্যে পড়ে। এখন আমরা নিশ্চিত, নির্বাচন কমিশন স্বচ্ছ নয়।

শীতলকুচিকাণ্ডের প্রেক্ষিতে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপিও।বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার  বলেন, কমিশনের সামনে বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোটাই একটা চ্যালেঞ্জ হয়ে উঠছে। আজকে যে ঘটনা ঘটেছে, কোনও জায়গায় এমন উসকানি দেওয়া হয় না। কোথাও এমন প্ররোচনা দেওয়া হয় না। কমিশনে যাদের আস্থা নেই, তাদের তো গণতন্ত্রেই আস্থা নেই। সৌগতবাবু মানুষ ক্ষ্যাপাচ্চেন, আধা সামরিক বাহিনীকে নিশানা করছেন।

শীতলকুচিতে ৫ জনের মৃত্যুর ঘটনায় কেন্দ্র এবং রাজ্যের শাসকদল - উভয়পক্ষককেই কাঠগড়ায় তুলেছে সিপিএম।

পাশাপাশি, কমিশনের নির্দেশিকা অনুযায়ী, পঞ্চম দফার ভোটে, প্রচার শেষ করতে হবে ৭২ ঘণ্টা আগে।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget