এক্সপ্লোর

WB Election 2021:মতুয়া ঠাকুরবাড়িকে রাজনীতি-মুক্ত করার ডাক দিয়ে ভোটে লড়ার ঘোষণা গুরুচাঁদ মুক্তি মোর্চার

২০১১ সালে তৈরি হয় গুরুচাঁদ মুক্তি মোর্চা। ২০১৫-র উপনির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে তারা। সেই ভোটে, বনগাঁ কেন্দ্রে জয়ী হন, তৃণমূলের মমতাবালা ঠাকুর। এবার বিধানসভা ভোটেও লড়ার ঘোষণা করল গুরুচাঁদ মুক্তি মোর্চা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বনগাঁর মতুয়া ঠাকুরবাড়িকে রাজনীতি-মুক্ত করার ডাক। আসন্ন বিধানসভা ভোটে মতুয়া প্রভাবিত কেন্দ্রগুলিতে ভোটে লড়াই করার ঘোষণা করল গুরুচাঁদ মুক্তি মোর্চা। যদিও, তাদের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল এবং বিজেপি।

ভোট এলেই সবার নজর যায় মতুয়া সম্প্রদায়ের দিকে। এবারের বিধানসভা ভোটেও তার ব্যতিক্রম হচ্ছে না। ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে গিয়ে হরিচাঁদ-গুরুচাঁদের মন্দিরে শ্রদ্ধা জানিয়েছিলেন অমিত শাহ! ২৫ ফেব্রুয়ারি, ঠাকুরনগরে মতুয়া বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে বাগদার হেলঞ্চায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়! মতুয়া ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর এখন বিজেপির সাংসদ! পরিবারের আরেক সদস্য মমতাবালা ঠাকুর তৃণমূলের প্রাক্তন সাংসদ! অর্থাৎ‍ মতুয়া বাড়ির অন্দরে এখন পুরোদস্তুর ঢুকে গেছে রাজনীতি। এই পরিস্থিতিতে মতুয়া ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত করার ডাক দিয়ে মতুয়া প্রভাবিত আসনে ভোটে লড়ার ঘোষণা করল গুরুচাঁদ মুক্তি মোর্চা!

২০১১ সালে তৈরি হয় গুরুচাঁদ মুক্তি মোর্চা। ২০১৫-র উপনির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে তারা। সেই ভোটে, বনগাঁ কেন্দ্রে জয়ী হন, তৃণমূলের মমতাবালা ঠাকুর। এবার বিধানসভা ভোটেও লড়ার ঘোষণা করল গুরুচাঁদ মুক্তি মোর্চা। যদিও, তাঁদের গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রবীরকুমার রায় বলেন, ‘‘মতুয়া ভোট আমাদের সঙ্গেই থাকবে, যে যাই করুক, কিছু হবে না।’’

উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর গোপাল শেঠ জানান, ‘‘আমরা ১০ বছর ধরে মতুয়াদের পাশ আছি, মতুয়া ভোট আমাদের সঙ্গে থাকবে।’’

বাংলায় ২৯৪ আসনের মধ্যে অন্তত ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আসন্ন বিধানসভা ভোটে এই গুরুচাঁদ মুক্তি মোর্চা, গোজ প্রার্থী হিসেবে ভোট কেটে, কী কারও সুবিধা করবে? সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget