এক্সপ্লোর

PM Modi Kanthi Rally: ‘সবাই এই ভূমির সন্তান, ভারতে কেউ বহিরাগত নয়’, কাঁথিতে তৃণমূলকে আক্রমণ মোদির

"২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে...", জনসভায় প্রধানমন্ত্রী

কাঁথি: ‘আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়।’ কাঁথির সভা থেকে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানে তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত-তত্ত্বের সমালোচনা করেন তিনি। বলেন, ‘রবি ঠাকুর, বঙ্গিমের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়।’

তৃণমূল জমানায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আক্রমণ করেন মোদি। বলেন, ‘দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়। এই ছবি বদলাতে পারে শুধু বিজেপিই।’

মোদি জানান, ‘স্বাধীনতার লড়াইয়ে বাংলার অবদান অনেক। সেই অবদানের স্বীকৃতি দেওয়া বিজেপির দায়িত্ব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় আজ আসল পরিবর্তন জরুরি। বাংলার প্রত্যেক বাড়ি থেকে একটাই আওয়াজ আসছে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে।’

এই নির্বাচনে বিজেপিকে আক্রমণ করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হয়েছে খেলা হবে স্লোগান। এদিন সেই বিষয়টিকেও কটাক্ষ করেন মোদি। বলেন,  ‘আপনি খেলুন, আমরা সেবা করব।’ তিনি যোগ করেন, ‘বিজেপির একটাই মন্ত্র, গরিবের বাড়ি, গরিবের সম্মান। দিদি একের পর এক মিথ্যে অভিযোগ করে বেড়াচ্ছেন। নন্দীগ্রামের মানুষকে অপমান করছেন দিদি। নন্দীগ্রামের মানুষ এই অপমানের জবাব দেবেন। আমাদের স্বপ্ন, আমাদের সঙ্কল্প সোনার বাংলা গড়া। 

তৃণমূলের দুয়ারে সরকার প্রকল্পকেও কটাক্ষ করেন মোদি। বলেন, ‘আগে দেখা পাওয়া যেত না, এখন সরকার দুয়ারে দুয়ারে যাচ্ছে। আপনার খেলা ধরা পড়ে গেছে। ২ মে মমতাকে দরজা দেখাবে বাংলার মানুষ। বাংলার মানুষ আপনার কুশাসনের জবাব দিতে তৈরি। মা-বোনেরা তৃণমূলকে সাজা দিতে তৈরি।’

দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে রাজ্যকে আক্রমণ করেন মোদি। বলেন, ‘বাংলায় দিদি আপনাদের কোনও হিসেব দিচ্ছেন না। কেউ হিসেব চাইলেই গালি দিচ্ছেন দিদি। দিদি এখন মেদিনীপুরে এসে অজুহাত দিচ্ছেন। আমফানে ক্ষতিগ্রস্তদের জবাব দিতে পারেননি দিদি। ভাইপো উইন্ডোয় কাটমানির টাকা ঢুকে গেছে। বাংলা জানতে চায়, গরিবদের চাল কে লুঠ করেছে।’

মোদির দাবি, তৃণমূল সরকারের জন্যই বাংলার কৃষকরা কেন্দ্রের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বলেন, ‘বাংলার কৃষকরা দিদির নির্মমতা ভুলতে পারবেন না। পিএম কিষাণ প্রকল্পের টাকা আসতে দেননি দিদি। বাংলার কৃষকদের সঙ্গে শত্রুতা করেছেন দিদি। তাঁর আশ্বাস, ‘বিজেপি সরকার গড়লেই, ৩ বছরের বকেয়া টাকা পাবেন কৃষকরা।’

মোদির দাবি, ‘বাংলার বিকাশ বিজেপির সঙ্কল্প। বাংলা চায় শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, নারী সুরক্ষা, কৃষক সম্মান। বাংলায় দরকার বিজেপি সরকার। বিজেপি সব স্কিমকে স্ক্যাম থেকে মুক্ত করবে। কাটমানি নয়, বিজেপি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেবে।’

সিন্ডিকেটরাজ মেদিনীপুরকে নষ্ট করে দিয়েছে অভিযোগ তুলে মোদি দাবি করেন, ‘বিজেপি রাতারাতি তোলাবাজি শেষ করবে। হলদিয়ার হারানো গৌরব ফেরাবে বিজেপি। বাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে, সুফল পাবেন মেদিনীপুরের মানুষ।’

তিনি যোগ করেন, ‘জনতার আওয়াজ শুনেই বিজেপির ইস্তেহার তৈরি হয়েছে। দেশের আত্মনির্ভরতার অন্যতম ভরকেন্দ্র মেদিনীপুর। দিদির সরকার আধুনিক কোল্ড স্টোরেজ, ফুড প্রসেসিংয়ের সুবিধে দেয়নি। লোকালের জন্য ভোকাল, এটাই আমাদের সঙ্কল্প।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget