এক্সপ্লোর

WB Election 2021: জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে বিজেপিতে অসন্তোষ, দেওয়াল লিখনে নির্দল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন

West Bengal Assembly Elections 2021: বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক।

মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল: তৃণমূল বিধায়ক তথা আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়ার জের। পশ্চিম বর্ধমানে বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে। লাউদোহায় বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন। অস্বস্তিতে গেরুয়া শিবির।

পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোটে জেতান! লেখাগুলিই বুঝিয়ে দিচ্ছে, গেরুয়া শিবিরের কোন্দল এবার ফুটে উঠল দেওয়ালেও! ফের বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালেন জিতেন্দ্র তিওয়ারি!

দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র। আসন্ন বিধানসভা নির্বাচনে জিতেন্দ্র তিওয়ারিকে কি প্রার্থী করবে বিজেপি? এই জল্পনা শুরু হতেই বিরোধিতায় সরব হয়েছেন গেরুয়া শিবিরের একাংশ। জিতেন্দ্রকে প্রার্থী করলে, তাঁর বিপরীতে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বহুলা ও লাউদোহায় দেওয়ালও লিখতে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীদের একাংশ।

জিতেন্দ্র-বিরোধী শিবিরের বিজেপি কর্মী তুষারকান্তি পাল বলেছেন, ‘জিতেন্দ্র তিওয়ারি ১০ বছর ধরে আমাদের উপর অত্যাচার করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে। ওকে মেনে নেব কেন? তৃণমূলের পাপ আমরা মাথায় নিতে পারব না। দরকার হলে নির্দল প্রার্থীকে দাঁড় করাব। জিতেন্দ্র তিওয়ারিকে কি আর বসিয়ে রাখার জন্য দলে নিচ্ছে? প্রার্থী তো করবেই।’

গত ডিসেম্বরে জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের সম্ভাবনা জোরাল হতেই বিরোধিতা করেছিলেন বাবুল সুপ্রিয়, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পালরা। যদিও, শেষমেশ জিতেন্দ্র গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় সুর নরম করেছেন বাবুল সুপ্রিয়। কিন্তু দু’দিনের মধ্যেই ফের বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক।

পশ্চিম বর্ধমানের বিজেপি সম্পাদক শ্রীরূপ চক্রবর্তী অবশ্য বলেছেন, ‘রাজ্য নেতৃত্বের উপর আস্থা রাখুন। এখনই আস্থা হারিয়ে যাওয়ার মতো কিছু নেই। ধৈর্য রাখুন, দলে ঢোকা মানেই প্রার্থী হওয়া নয়।’

তৃণমূল আবার জিতেন্দ্র-বিরোধী বিজেপি কর্মীদের দলে ডেকে পাল্টা চাল দিয়েছে। পাণ্ডবেশ্বরের তৃণমূলের ব্লক সভাপতি নরেন চক্রবর্তী বলেছেন, ‘আমাদের আপদ বিদায় হয়েছে। আপনাদের দিয়ে দিয়েছি আপনারা সামলান। বিজেপির যাঁরা ওকে মেনে নিতে পারছেন না, তাঁদের তৃণমূলে স্বাগত।’

বিধানসভা ভোটে প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত করেনি বিজেপি। এখন দেখার জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget