এক্সপ্লোর

WB Election 2021: আলিপুরদুয়ারে বিজেপি-তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষ, আহত ৪, কান কাটল টিএমসিপি সমর্থকের

গেরুয়া শিবির ও তৃণমূলের ছাত্র সংগঠনের সংঘর্ষে বুধবার উত্তপ্ত হয়ে উঠল আলিপুরদুয়ার। ধারাল অস্ত্রের আঘাতে কান কাটল এক টিএমসিপি সদস্যের।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরের সারংপট্টিতে বিজেপি ও তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষ। আহত দু’দলের ৪ সমর্থক। কান কাটল এক টিএমসিপি সমর্থকের। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে শাসক ও বিরোধী, দুই দলই।

বিজেপি বনাম তৃণমূল ছাত্র পরিষদ। গেরুয়া শিবির ও তৃণমূলের ছাত্র সংগঠনের সংঘর্ষে বুধবার উত্তপ্ত হয়ে উঠল আলিপুরদুয়ার। ধারাল অস্ত্রের আঘাতে কান কাটল এক টিএমসিপি সদস্যের। আরেক সদস্যের হাতে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে, মারধরে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের বেশ কয়েকজন। মঙ্গলবার রাতে, আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সারংপট্টি এলাকায় বিজেপি ও টিএমসিপির মধ্যে অশান্তি বাঁধে। 

TMCP-র দাবি, তাঁদের সদস্যরা ভোটের প্রচার সেরে ফেরার পথে, হামলা চালায় বিজেপি কর্মীরা। জয়ন্ত রায় নামে এক TMCP সদস্যের কানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ভাইকে বাঁচাতে ছুটে আসেন দাদা অরূপ রায়। অভিযোগ, তাঁর হাতেও কোপ মারে বিজেপি কর্মীরা। গুরুতর জখম হন তিনি। হাতে বেশ কয়েকটি সেলাই পড়ে। 

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, নরেন্দ্র মোদির সভায় যাওয়ার পথে, তাঁদের কর্মীদের ওপরই হামলা চালায় তৃণমূল। মারধরে মাথা ফাটে এক কর্মীর। পিঠে আঘাত লাগে। আগামী ১০ এপ্রিল আলিপুরদুয়ারে ভোট। তার আগে এই রাজনৈতিক অশান্তি। হামলার অভিযোগে আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানিয়েছে TMCP।

ভোটের মধ্যে অব্যাহত রাজনৈতিক হিংসা। বীরভূমের নানুরে বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমোদপুরে একে অপরের বিরুদ্ধে পতাকা খুলে দেওয়ার অভিযোগে সরব তৃণমূল-বিজেপি। অন্যদিকে, হাবড়ায় আক্রান্ত আইএসএফ।

লাল মাটির জেলা বীরভূমের দিকে দিকে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত। কোথাও বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তো কোথাও পতাকা খুলে ফেলাকে কেন্দ্র করে বিবাদে জড়াল তৃণমূল-বিজেপি। আবার হাবড়ায় পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল-আইএসএফ। শেষ অর্থাৎ অষ্টম দফায়, ২৯ এপ্রিল বীরভূমে ভোটগ্রহণ। কিন্তু তার ঢের আগে থেকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত রবি ঠাকুর, কবি জয়দেবের জেলা। নানুর বিধানসভা এলাকার গোপডিহি গ্রামে বিজেপির এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, ভোটের আগে ভয় দেখাতে একাজ করেছে শাসক দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
West Bengal Election 2026: তৃণমূল নেতার বিরুদ্ধে ২ বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ, অভিযুক্ত আবার এবার ভোটের প্রার্থী
তৃণমূল নেতার বিরুদ্ধে ২ বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ, অভিযুক্ত আবার এবার ভোটের প্রার্থী
Bengal Election 2026 : মমতার মুখে ফের লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের কথা, কী বার্তা দিলেন তৃণমূলনেত্রী ?
মমতার মুখে ফের লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের কথা, কী বার্তা দিলেন তৃণমূলনেত্রী ?
Amit Shah: TMC-র ১৫ বছরের শাসন ব্যবস্থার ‘চার্জশিট’ পেশ বিজেপির ! কী আছে এতে ? প্রকাশ্যে আনলেন অমিত শাহ
TMC-র ১৫ বছরের শাসন ব্যবস্থার ‘চার্জশিট’ পেশ বিজেপির ! কী আছে এতে ? প্রকাশ্যে আনলেন অমিত শাহ

ভিডিও

মহাযুদ্ধ (পর্ব ২) :শেষমেশ কার হাতে ক্ষমতা বিশুদ্ধ? কে জিতবে আসন্ন ভোট-মহাযুদ্ধ?
মহাযুদ্ধ (পর্ব ১): বিরাট বদল এনে পুলিশ আর আমলায়। বেনজির বাহিনীতে EC ভোট সামলায়
Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget