এক্সপ্লোর

WB Election 2021: ঘাসফুল না পদ্ম? দলীয় পতাকা তৈরির ব্যস্ততা হাওড়ায়

প্রতিবার ভোটের আগেই হাওড়ার উনসানিতে পতাকা তৈরির কারখানায় কর্মীদের ব্যস্ততা চরমে ওঠে। এবারেও তার ব্যতিক্রম নেই। কর্মীরা কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব দলেরই অর্ডার অনুযায়ী দলীয় পতাকা তৈরি করছে। কর্মীরা সকাল ৮টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিভিন্ন সাইজের পতাকা তৈরি করছেন।

সুনীত হালদার, হাওড়া: ব্যস্ত কারখানার মালিক থেকে কর্মীরা। কেউ তাড়া দিয়ে বলছে, তৃণমূলটা তাড়াতাড়ি ছাপিয়ে দাও। কেউ আবার বলে যাচ্ছে, আজ বিকেলের মধ্যেই বিজেপির অর্ডার অনুযায়ী সাপ্লাই দিতে হবে। কিন্তু কর্মীদের মাথায় চিন্তার ভাঁজ, কোনটা আগে করবেন, ঘাসফুল না পদ্ম?

নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে হাওড়ায় দলীয় পতাকা তৈরীর কারিগরদের ব্যস্ততা তুঙ্গে। কার্যত নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না এইসব কারিগরেরা। কারখানার মালিকরা জানিয়েছেন ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে তাঁদের অর্ডার অনেক বেশি। তাই ভোটের মুখে বাড়তি লাভ হওয়ায় খুশি কারিগররা।

প্রতিবার ভোটের আগেই হাওড়ার উনসানিতে পতাকা তৈরির কারখানায় কর্মীদের ব্যস্ততা চরমে ওঠে। এবারেও তার ব্যতিক্রম নেই। কর্মীরা কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব দলেরই অর্ডার অনুযায়ী দলীয় পতাকা তৈরি করছে। কর্মীরা সকাল ৮টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিভিন্ন সাইজের পতাকা তৈরি করছেন।

এইসব দলীয় পতাকা এখান থেকে চলে যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এর পাশাপাশি কলকাতার বড়বাজারেও তাঁরা সরবরাহ করছেন। গতবছর লকডাউনের  কারণে তাদের ব্যবসায় প্রচন্ড ক্ষতি হয়। পকেটে খাবার কেনার টাকা ছিল না। কিন্তু ভোটের মুখে কাজের চাপ বাড়ায় এখন তাঁদের মুখে চওড়া হাসি। কারখানার মালিকরা জানিয়েছেন রাজনৈতিক দলের বিধায়ক, জেলা সভাপতি এবং দলীয় নেতাদের দেওয়া অর্ডার অনুযায়ী তারা পতাকা তৈরি করেন।

ভোট আসে ভোট যায়। এদের হাতে তৈরি পতাকা রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার হলেও ভোটের পর তাদের কেউ খবর রাখেন না। তাই ভোটের সময় বাড়তি একটু আয় ছাড়া বদলায় না এদের ভাগ্য। একবুক আক্ষেপ নিয়ে তাঁরা নীরবে কাজ করে চলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget