এক্সপ্লোর

WB Election 2021: দাদাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই, শুভেন্দুর সমর্থনে পোস্টার পুরুলিয়ায়

পাশাপাশি জঙ্গলমহলের সবকটি আসনে দাদার অনুগামীদের প্রার্থী করার দাবি জানানো হয়েছে ফ্লেক্সে। ২৭ মার্চ পুরুলিয়ার ৯টি আসনে ভোট ৷ এখনও কোনও দল প্রার্থীতালিকা ঘোষণা না করলেও, ভোটের মুখে আদ্রার একাধিক জায়গায় দাদার অনুগামীদের পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: জঙ্গলমহলের সবকটি আসনে দাদার অনুগামীদের প্রার্থী করতে হবে। দাদাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। এমনই দাবি জানিয়ে পোস্টার পড়ল পুরুলিয়ার আদ্রায়। পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। তৃণমূলের পাল্টা কটাক্ষ বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।

বিজেপিতে যোগদানের মুখে শুভেন্দু অধিকারীর সমর্থনে জেলায় জেলায় পড়েছিল পোস্টার, ব্যানার ৷ এবার ভোটের মুখে দাদার অনুগামীদের ব্যানারে ফ্লেক্স পড়ল পুরুলিয়ার আদ্রায়৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্সে তাঁকে মুখ্যমন্ত্রী করার আর্জি জানানো হয়েছে। লেখা, দাদাকে বাংলার সিংহাসনে দেখতে চাই ৷

পাশাপাশি জঙ্গলমহলের সবকটি আসনে দাদার অনুগামীদের প্রার্থী করার দাবি জানানো হয়েছে ফ্লেক্সে। ২৭ মার্চ পুরুলিয়ার ৯টি আসনে ভোট ৷ এখনও কোনও দল প্রার্থীতালিকা ঘোষণা না করলেও, ভোটের মুখে আদ্রার একাধিক জায়গায় দাদার অনুগামীদের পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। শুভেন্দু অনুগামী পুরুলিয়ার বিজেপি নেতা গৌতম রায় জানান, ‘‘দাদার অনুগামী বলে এখন আর কেউ নেই, আমরা বিজেপির সৈনিক, বিজেপির হয়ে কাজ করছি,তৃণমূল বিভ্রান্ত ৷’’

(আরও পড়ুন- জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে শুভেন্দুর ইস্তফা)

অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, দলীয় নেতৃত্বের ওপর চাপ তৈরি করতেই বিজেপির একাংশ এই ধরনের ফ্লেক্স লাগিয়েছে। পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় জানান,‘‘এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। ওদের দলে কোন শৃঙ্খলা নেই কেউ দাদা শুভেন্দু অধিকারীকে কেউ আবার দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন ৷’’

কাশীপুর বিধানসভার অন্তর্গত আদ্রা। সপ্তাহ দুয়েক আগে বিজেপির এক জেলা নেতাকে আদ্রার প্রার্থী করার দাবি জানিয়ে পড়েছিল ব্যানার। এবার দাদার অনুগামীদের প্রচার ঘিরে সরগরম আদ্রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget