এক্সপ্লোর

WB Election 2021: রাসায়নিক ছুড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, বান্দোয়ানে ভস্মীভূত ভোটকর্মীদের গাড়ি

মাওবাদী যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ...

প্রকাশ সিন্হা, পুরুলিয়া: শনিবার শুরু হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ।

কিন্তু ভোট শুরুর কয়েক ঘণ্টা আগেই জঙ্গলমহলে ফিরল মাও-আতঙ্ক! একেবারে মাওবাদী-কায়দায় পুরুলিয়ার বান্দোয়ানে ভোটকর্মীদের গাড়িতে আগুন। পুড়িয়ে দেওয়া হল ভোটকর্মীদের গাড়ি। শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানের তুলসিডি গ্রামে। 

পুলিশ সূত্রে খবর, ভোটকর্মীদের বুথে নামিয়ে দিয়ে ফিরছিল একটি গাড়ি। চালক ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বুথ থেকে মাত্র ৫০০ মিটার দূরে রাস্তার পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে হাত দেখিয়ে গাড়িটি থামায় মুখ ঢাকা দুই যুবক। 

গাড়ি থামতেই রাসায়নিক ছুড়ে তাতে আগুন লাগিয়ে জঙ্গলেই গা ঢাকা দেয়। কোনওমতো গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচান চালক। খবর পেয়ে ছুটে আসেন চালকের ভাই। ছুটে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 

খবর পেয়ে আসে দমকলও। কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে গাড়িটি। ভোট শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 

৫ জেলার মধ্যে পুরুলিয়াতেই সব থেকে বেশি- ১৮৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।  তার পরেও এই ঘটনা। 

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে মাওবাদী-যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষা করা হবে গাড়িটির। তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনী।

শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। 

এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের ৪টে আসন রয়েছে।

২০১৬ সালের বিধানসভা ভোটে এই ৩০টি আসনের মধ্যে ২৭টিতেই জিতেছিল তৃণমূল। আর ৩টি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। 

কিন্তু, তারপর তিন বছরে ছবিটা আমূল পাল্টে গেছে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই ৩০টি আসনের মধ্যে  বিজেপি এগিয়ে ১৭টি আসনে। আর তৃণমূল এগিয়ে ১৩টিতে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget