এক্সপ্লোর

WB Election 2021: ভোট-পরবর্তী হিংসা মানিকচকে, দুই তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ

অভিযোগের আঙুল বিজেপি ও সংযুক্ত মোর্চার দিকে

মালদা: মালদার মানিকচকে ভোট-পরবর্তী হিংসা। নুরপুর গ্রামে দুই তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ। হামলার অভিযোগ উঠল বিজেপি ও সংযুক্ত মোর্চার বিরুদ্ধে।

তৃণমূলের দাবি, গতকাল রাতে তাদের কর্মীদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। প্রতিবাদ করায় একজোট হয়ে হামলা চালায় বিজেপি ও সংযুক্ত মোর্চার কর্মীরা। 

ধারাল অস্ত্রের আঘাতে এক তৃণমূল কর্মী গুরুতর জখম হওয়ায় তাঁকে মালদা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি ও সংযুক্ত মোর্চা। 

পাশাপাশি, ভোট হতেই অশান্ত ভাটপাড়া। তৃণমূল নেতাকে গুলি করা হয় বলে অভিযোগ। তৃণমূলের পার্টি অফিসে ঢুকে দুষ্কৃতীদের হামলা। ৩জন বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। 

গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল নেতাকে আনা হয়েছে কলকাতায়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। 

এদিনই দিলীপ ঘোষ দাবি করেন, নতুন সরকার আসছে। কাল ফল ঘোষণার পর গুলির আওয়াজ থেমে যাবে। ভোটের ফল ঘোষণার আগের দিন দলের জয় নিয়ে আশাবাদী বিজেপি রাজ্য সভাপতি। 

এদিকে, মালদার বিজেপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবার বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৮। 

ধৃত নিতাই মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি ও মালদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। ১৮ এপ্রিল ভোটের প্রচার চলাকালীন পুরাতন মালদার সাহাপুর এলাকায় বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। 

এই ঘটনায় বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাইপো-সহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে গতকাল রাতে বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করা হয়। এনিয়ে গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

গত বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফায় ভোটগ্রহণ হয় মালদায়। বৈষ্ণবনগরের সাহাবান চক এলাকায় বিজেপি কর্মীকে কাঁচি দিয়ে আঘাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 

সকালে ভোট চলাকালীন লাইনে দাঁড়িয়ে তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপি কর্মীর বচসা শুরু হয়। তার জেরে তৃণমূল কর্মী রফিকুল শেখ বিজেপি কর্মী সুকুমার সাহাকে কাঁচি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget