এক্সপ্লোর

WB Election 2021 Voting: প্রার্থীকে বুথে ঢুকতে 'বাধা', 'পরিচয়পত্র থাকলে যেন না আটকানো হয়', নির্দেশ সিইও দফতরের

বহু জায়গায় প্রার্থীদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

বীরভূম:  বিভিন্ন বুথে একাধিক দলের প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পরিচয়পত্র থাকলে যাতে প্রার্থীরা বাধাপ্রাপ্ত না হন, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ কমিশনের। 

তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে চারটি বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। 

প্রার্থীর দাবি, তাঁকে বালিগঞ্জ শিক্ষাসদন, আর্য বিদ্যামন্দির, রাজেন্দ্রনাথ বিদ্যাপীঠ ও নব নালন্দা স্কুলের বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। 

এছাড়াও, তাঁর বিধানসভা এলাকায় ২০টি ইভিএম বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া সকাল থেকে ব্যাহত হয় বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন দেবাশিস কুমার।

আরেক ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও থে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 

পাশাপাশি, জামুড়িয়ায় সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে।

আবার, রাসবিহারীর সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়কে অশ্বিনী দত্ত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। 

এনিয়ে প্রার্থীর সঙ্গে জওয়ানদের বাদানুবাদ হয় প্রার্থীর। সংবাদমাধ্যমকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। 

এই প্রেক্ষিতে রাজ্য পুলিশকে নির্দেশ দেয় কমিশন। ‘পরিচয়পত্র থাকলে যেন প্রার্থীদের বাধা না দেওয়া হয়’, বিষয়টি নিশ্চিত করতে এডিজি আইনশৃঙ্খলাকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। 

কোভিড আবহে আজ রাজ্যে সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি আসনে ভোটগ্রহণ। একঝলকে সপ্তম দফার ভোট-

মালদার ৬টি আসন হল, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া। 

মুর্শিদাবাদ জেলার ৯টি আসন হল, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ ও নবগ্রাম। 

ভোট হ‌ওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের  প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।

সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে যথাক্রমে কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে ভোট হবে ১৬ মে। 

আজ পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট। এগুলি হল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি। 

দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন হল, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর। 

এছাড়াও, আজ কলকাতার ৪টি আসনে ভোট হচ্ছে। এগুলি হল, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget