এক্সপ্লোর

WB Election 2021:আইএসএফ-এর সঙ্গে জোটের  বিরোধিতা শিলিগুড়ির সিপিএম নেতার, বিজেপিতে চোপড়ার কংগ্রেস নেতা

শিলিগুড়ির একমাত্র বামদুর্গে কি ভোটের মুখে বড়সড় ধাক্কা লাগতে চলেছে? প্রশ্ন তুলে দিয়েছে একটি চিঠি। সিপিএমের দার্জিলিং জেলা কমিটির সম্পাদককে চিঠি দিয়েছেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা সিপিএম নেতা শঙ্কর ঘোষ ৷

 

সনৎ ঝা ও সুদীপ চক্রবর্তী: সংযুক্ত মোর্চায় জোটের সমীকরণ নিয়ে অসন্তোষ। উত্তর দিনাজপুরে বিজেপিতে যোগ দিলেন চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি অশোক রায়। আব্বাস সিদ্দিকির সঙ্গে বামেদের হাত মেলানোর বিরোধিতায় সিপিএম থেকে অব্যাহতি চাইলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য শঙ্কর ঘোষ।

শিলিগুড়ির একমাত্র বামদুর্গে কি ভোটের মুখে বড়সড় ধাক্কা লাগতে চলেছে? প্রশ্ন তুলে দিয়েছে একটি চিঠি। সিপিএমের দার্জিলিং জেলা কমিটির সম্পাদককে চিঠি দিয়েছেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা সিপিএম নেতা শঙ্কর ঘোষ ৷ চিঠিতে সিপিএমের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি, যা এক কথায় ইস্তফার সমান।

এই চিঠি দেওয়ার পাশাপাশি শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন শঙ্কর ঘোষ। চিঠিতে দলত্যাগের পক্ষে একাধিক কারণ উল্লেখ করা হয়েছে। সংখ্যাধিক্যের আড়ালে ভিন্নমতকে উপেক্ষা ৷ দলে বিতর্কের পরিসরের অভাব, ভিন্নমত পোষণে বিরাগভাজন হওয়া। পদত্যাগী বামনেতা শঙ্কর ঘোষ জানান, ‘‘দলের সঙ্গে নানা বিষয়ে মতানৈক্য। দমবন্ধ পরিস্থিতি। সেখান থেকে মুক্তি চাই ৷’’

 

বিধানসভা ভোটে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করেছে বামেরা। সিপিএমের এই অধ্যাপক নেতা যে তা মানতে পারছেন না, দলের দার্জিলিং জেলা কমিটিকে দেওয়া চিঠিতে তা স্পষ্ট। চিঠিতে লেখা হয়েছে,  ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে জোট গঠন বামপন্থীদের ধর্ম সম্পর্কে সাধারণ বোঝাপড়ার বিপরীতমুখী অবস্থান বলে মনে করি। পার্টি বর্ণিত বিভাজনের রাজনীতি ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে। এই কারণে এই সম্ভাবনার দিক খতিয়ে দেখার প্রয়োজন ছিল। এই ব্যাপারে সংগঠনের অভ্যন্তরে আলোচনা না করায় - বিতর্ক এড়িয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতাকেই মান্যতা দেয়। দার্জিলিং জেলার সিপিএমের সম্পাদক জীবেশ সরকার জানান, ‘‘উনি কতগুলো সমস্যা সামনে রেখে চিঠি দিয়েছেন। তা নিয়ে কথা বলছি। পদত্যাগ করেননি। অব্যাহতি চেয়েছেন। পারিবারিক সমস্যা রয়েছে। কথা বলে মিটে যাবে ৷’’

উত্তরবঙ্গে ভাঙন কংগ্রেসের ঘরেও। উত্তর দিনাজপুরে ‘হাত’ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন চোপড়ার কংগ্রেস নেতা অশোক রায়। মঙ্গলবার রাতে তাঁর হাতে পদ্ম পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি। ৪০ বছর কংগ্রেসের ছত্রছায়ায় থাকা নেতার অভিযোগ, জেলা কংগ্রেসের তরফে চোপড়া আসনটি চাওয়া হলেও, তা মেলেনি।

অশোক রায়, কংগ্রেসত্যাগী বিজেপি নেতা জানান, ২০ বছর ধরে চোপড়া আসনটি সিপিএমকে ছেড়ে দেওয়া হচ্ছে। এলাকার কংগ্রেস কর্মীরা হতাশ। তাঁদের চাঙ্গা করতেই বিজেপিতে যোগদান করেন ৷

উত্তর দিনাজপুরের কংগ্রেস সহ সভাপতি পবিত্র চন্দ জানান, চোপড়ায় একটাই নাম ছিল, সেটা হল অশোক রায়। তাঁর আন্দোলনকে অস্বীকার করা যাবে না। দল দুর্বল হল। জোটধর্ম পালন করতে গিয়ে তাঁকে হারালাম। নতুন মুখ এনে জায়গা ভরাট করার চেষ্টা করব ৷ শিলিগুড়িতে সিপিএম, চোপড়ায় কংগ্রেস। ভোটের আগে জোড়া ধাক্কা জোটের দুই শিবিরে।

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget