এক্সপ্লোর

WB Election 2021: তৃণমূলের বুথ সভাপতিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

তৃতীয় দফা ভোটের আগের রাতে হাওড়ার বাগনানে আক্রান্ত হলেন তৃণমূলের বুথ সভাপতি

সুব্রত গলুই, হাওড়া: সোনার হরিণ? পেতে পারেন। ভুতের রাজার বর? তাও পেতে পারেন। কিন্তু বঙ্গে হিংসা ছাড়া ভোট? ২০২১-এ দাঁড়িয়েও তা বোধহয় সম্ভব নয়। তৃতীয় দফা ভোটের আগের রাতে হাওড়ার বাগনানে আক্রান্ত হলেন তৃণমূলের বুথ সভাপতি। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

গুরুতর জখম বাগনানের হ্যালান অঞ্চলের তৃণমূলের ২৩৩ নম্বর বুথ সভাপতি যোগীবর বাগ। ঘটনা সোমবার রাত। ঘড়ির কাঁটায় রাত ১০ টা। তৃতীয় দফার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেসময়। তৃণমূলের দাবি, সেসময় বুথের কর্মীদের রাতের খাবার দিয়ে ফিরছিলেন যোগীবর বাগ সহ বেশ কয়েকজন। অভিযোগ, সেসময় দুটি বাইকে এসে তাঁদের পথ আটকায় ৪ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতী। লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় যোগীবর বাগকে। এরপর তাঁকে এলোপাথারি কোপানো হয়। ঘটনায় কার্যত হতবাক এলাকাবাসী।

বাগনানের আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতির ভাইপো প্রশান্ত বাগ বলেন, ‘‘রাত ১০টার সময় বুথের কর্মীদের খাবার দিয়ে ফিরছিল,লাথি মেরে ফেলে দিয়ে কোপানো হয় ৷ বাগনান গ্রামীণ হাসপাতাল থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’

ঘটনায় সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন বলেন, ‘‘পায়ের তলায় মাটি চলে গেছে, তাই হামলা করেছে বিজেপি, এসব করে লাভ হবে না ৷’’ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বাগনানের বিজেপি প্রার্থী অনুপম মল্লিক বলেন, এটা নিছকই দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের দলীয় ঝামেলা ছাড়া আর কিছুই নয় ৷

তৃণমূল বুথ সভাপতির আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, হামলার পর বোমা ছুঁড়তে ছুঁড়তে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। জখম বুথ সভাপতির ছেলে অন্য দুই হামলাকারীকে চিহ্নিত করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget